ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এবং নীলফামারী জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় ডোমার উপজেলায় দিনব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২২ মার্চ ২০২২ তারিখে ডোমার উপজেলা অফিসার্স ক্লাব ব্যাডমিন্টন গ্রাউন্ডে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৪৬ জন বালক ও বালিকা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ পূবণ আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ তোফায়েল আহমেদ।