“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব–২০২৫ উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে দাবা ও কাবাডি প্রতিযোগিতা।
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং পঞ্চগড় জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪–২৫ এর আওতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত ২৯ মে ২০২৫ তারিখে ভিতরগড় কাজীরহাট দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় জেলার ৩৮ জন বালক ও ৫০ জন বালিকা সহ মোট ৮৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।
কাবাডি খেলায় ভিতরগড় দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কাজীরহাট দাখিল মাদ্রাসাকে ২–১ সেটে পরাজিত করে বিজয়ী হয়। অন্যদিকে দাবা খেলায় কাজীরহাট দাখিল মাদ্রাসা চাকলাহাট উচ্চ বিদ্যালয়কে ২–০ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে পঞ্চগড় জেলা ক্রীড়া অফিসার জনাব মোঃ আবুল হাসেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, পঞ্চগড়ের উপ–পরিচালক জনাব মোঃ মোকছেদুল কবির। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।