কবিতা :হায়রে জুলাই বুক ফেটে যায়,কাঁদালি আাবার
আর কত মায়ের কোল হবেরে খালি বারবার।
চব্বিশের জুলাই মৃত্যুকে ডেকেছিল ইশারায়,
'এসো আমরা দাঁড়িয়ে আছি অপেক্ষায় । '
বলেছিল এদেশের যতসব ছাত্র সমাজ,
মাথায় পড়েছিল তারা শহীদী তাজ ।
বুক চিতিয়ে তারা মৃত্যুকে ডেকে বলেছে, আয়,
হাত কাঁপেনি ঘাতকদের গুলি ছোটাতে হায়।
রাজপথ ভেসেছিল সেদিন রক্তের বন্যায়,
জালিমরা দেখেনিতো কোন ন্যায় অন্যায়।
হাজার হাজার তাজা প্রাণ ঝরে গেল,
সন্তানহারা বাবা মা, তারা কী বিচার পেল।
বৃহৎ স্বার্থে সব নিপীড়ন, হত্যা,মেনেছি জানি,
পঁচিশের জুলাইয়ের এই মৃত্যু কীভাবে মানি?
এই জুলাই ও বুঝি মৃত্যুকে ডেকেছে নিমন্ত্রণে
বারবার এসব কী হচ্ছে আমাদের সবার সনে।
প্রশ্ন জাগে মনে কেমন করে,কার পাপে,কী ভুলে,
কোমলমতি ছাত্র,শিক্ষকদের প্রাণ গেল চলে।
ছোট্ট ছোট্ট শিশুদের এই মৃত্যু সহ্য করা না যায়,
আমাদেরও দুচোখে অশ্রু ধরে রাখা দায়।
বাবা মায়ের বুকফাটা আর্তনাদ, বিলাপ,কান্নায়
সারদেশ আজ শোকের বন্যায় ভাসে হায়।
জুলাই কী তবে এক আতঙ্কের নাম,শোকের মাস,
নির্বিচারে হত্যাকান্ড, অনাকাঙ্ক্ষিত মৃত্যু,নেই
বিশ্বাস।
বারবার জুলাইয়ে কী মায়ের কোল খালি হওয়া
আকাশে বাতসে দুঃখ শোকের বার্তা বয়ে যাওয়া।
মহান আল্লাহপাক আহতদের হেফাজত করুন,
ক্ষমা করুন নিহতদের বেহেস্ত নসিব করুন।