নিজস্ব প্রতিবেদক:সাহিত্য নিয়ে গড়বো বেশ, আমাদের সপ্নের এ সোনার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গঠিত হিউম্যান রাইটস সাহিত্য পরিষদ এর আনুষ্ঠানিক ভাবে প্রধাণ উপদেষ্টা নির্বাচিত হলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফগানিস্তান প্রতিনিধি ডঃ সোফিয়া গ্রেস।
আজ ২১ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত আটটায় অনলাইন মাধ্যমে হিউম্যান রাইটস সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লেখক ইমরান খান এর সাথে সে কথোপকথন এর মাধ্যমে বিষয় টা নিশ্চিত করে এবং লেখক ইমরান খানকে বলেন আমি হিউম্যান রাইটস সাহিত্য পরিষদ এর প্রধাণ উপদেষ্টা হিসেবে থাকতে সম্মতি প্রকাশ।
সেই সাথে ডঃ সোফিয়া গ্রেস জানান, আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথ ভাবে পালন করবো এবং হিউম্যান রাইটস সাহিত্য পরিষদ এর সাহিত্যিক দের সাহিত্য প্রতিভাকে এগিয়ে নিয়ে যেতে আন্তর্জাতিক পর্যায়ে সবার সাথে কথা বলবো এবং আমি বাংলা সাহিত্যকে যথাযথ সম্মান প্রদর্শন এর মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধতার সহিত বিশ্ব মঞ্চে তুলে ধরবো এবং আমি ও আমার প্রতিনিধিরা মিলে হিউম্যান রাইটস সাহিত্য পরিষদ এর আমন্ত্রণে বাংলাদেশে যাবো।
তথ্য সূত্রে জানা যায়,ডঃ সোফিয়া গ্রেস দীর্ঘ সময় ধরে জাতিসংঘের অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফগানিস্তান প্রতিনিধি হিসেবে সফলতার সহিত কাজ করে যাচ্ছে এবং সকলের সাথে মিলে মিশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে নিজেকে বিশ্ব মঞ্চে একজন সফল কর্মী হিসেবে তুলে ধরে যাচ্ছে।
ডঃ সোফিয়া গ্রেস হিউম্যান রাইটস সাহিত্য পরিষদ এ প্রধাণ উপদেষ্টা হিসেবে আসায় নিজেকে ধন্য ও একজন সফল সংগঠক হিসেবে মনে করছে হিউম্যান রাইটস সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লেখক ইমরান খান। আবেগপ্রবণ হয়ে লেখক ইমরান খান জানান,আমি কখনো ভাবতে পারি নি জাতিসংঘের অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমন একজন যোগ্য কর্মীকে আমার সংগঠনের প্রধাণ উপদেষ্টা হিসেবে পাবো।
সর্বশেষে লেখক ইমরান খান বলেন, আমি চাই এরকম যোগ্য লোকদের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আমার কার্যক্রমকে এগিয়ে নিতে এবং সাহিত্যিক সহ সর্ব স্তরের মানুষের প্রত্যাশাকে সফলতায় রুপ দান করতে একনিষ্ঠ ভাবে কাজ করতে।