
নীলফামারী প্রতিনিধি: আজ ৫ ই সেপ্টেম্বর (শুক্রবার) রংপুর বিভাগ সহ সারা বাংলাদেশে সমাজসেবা, যুবকদের উন্নয়ন ও সামাজিক সকল কাজ এ বিশেষ অবদান রাখায় এর স্বীকৃতী স্বরুপ বিশেষ এওয়ার্ড পেলেন নীলফামারী জেলার যুবকদের আইডল আব্দুল মোমিন।
আব্দুল মোমিন শুধু নীলফামারী নয় সারা বাংলাদেশে দীর্ঘ দিন ধরে সাধারণ জনগণের উন্নয়নে নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছে।তিনি নীলফামারীর প্রতিটা মানুষের কাছে একজন আদর্শ হিসেবে পরিচিত।
তিনি এ বিশেষ এওয়ার্ড অনুষ্ঠানে বলেন, আমি দীর্ঘ সময় ধরে নীলফামারী সহ আমার দেশ জাতির উন্নয়নে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে এ কাজ করবো, আমি কখনো নিজের স্বার্থের কথা ভাবিনি এবং কখনো ভাববো না আমার কাজ দিয়ে যদি আমার দেশ এগিয়ে যায় এবং বিশ্বে মাথা উঁচু করে দাড়াতে পারে এতে আমি খুশি।
প্রোগ্রাম শেষে তিনি হাসি মুখে তার সকল প্রিয় জনদের কাছ থেকে বিদায় নেয় এবং যাতে ভবিষ্যতে আরো ভালো কাজ দেশবাসীর জন্য করতে পারে তার জন্য সকলের কাছে দোয়া চায়।
Source : Daily World