1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল - dailyworld
৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ৪:৫৬|
শিরোনামঃ
দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স এওয়ার্ড ২০২৬ এ আজীবন সম্মাননা পাচ্ছেন বাউল কিং কাজল দেওয়ান ও বাউল সম্রাজ্ঞী আলেয়া বেগম দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স এওয়ার্ড ২০২৬ এ আজীবন সম্মাননা পাচ্ছেন বাউল কিং কাজল দেওয়ান ও বাউল সম্রাজ্ঞী আলেয়া বেগম দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ এ সেরা বাউল শিল্পী হিসেবে মনোনীত নয়ন শেখ ও দিনা মন্ডল হোটেল সোনারগাঁওয়ে বসছে ‘দুবাই সিটি বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’ হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯২ Time View

নীলফামারী সদর প্রতিনিধি :নীলফামারী সদর উপজেলার হাজীগঞ্জ এলাকায় অবস্থিত হাজীগঞ্জ হামিউস সুন্নাহ (আজিজিয়া) মাদ্রাসার উদ্যোগে আগামী ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার দিনব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলটি হাজীগঞ্জ হাইস্কুল মাঠে সকাল ১০টা থেকে শুরু হবে। এতে দেশের বিশিষ্ট আলেম ও ইসলামি বক্তারা ওয়াজ ও দ্বীনি আলোচনা করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিশিষ্ট আলেম, খতিব ও মুনাজির আল্লামা নূরুল ইসলাম ওয়ালীপুরী। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকার প্রখ্যাত মুনাজির ও বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি লুৎফর রহমান ফরায়েজী।
এছাড়া মুফতি রেজওয়ান রফিকী ওয়াজ মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষের মাঝে ইসলামী শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই এ মাহফিলের অন্যতম উদ্দেশ্য।
মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। আয়োজকরা মাহফিল সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছেন এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
মাহফিলের আয়োজক ও সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন মাওঃ মোঃ আবু সালেহ, মুহতামিম, হাজীগঞ্জ হামিউস সুন্নাহ (আউজগীয়া) মাদ্রাসা।
অনুষ্ঠানের স্থান: হাজীগঞ্জ হাইস্কুল মাঠ, হাজীগঞ্জ, পোড়ারহাট, নীলফামারী সদর।
তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার।
সময়: সকাল ১০টা থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026