1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
ভারত ও যুক্তরাজ্যের মধ্যে নতুন চুক্তি - dailyworld
২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ২:২২|
শিরোনামঃ
দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স এওয়ার্ড ২০২৬ এ আজীবন সম্মাননা পাচ্ছেন বাউল কিং কাজল দেওয়ান ও বাউল সম্রাজ্ঞী আলেয়া বেগম দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স এওয়ার্ড ২০২৬ এ আজীবন সম্মাননা পাচ্ছেন বাউল কিং কাজল দেওয়ান ও বাউল সম্রাজ্ঞী আলেয়া বেগম দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ এ সেরা বাউল শিল্পী হিসেবে মনোনীত নয়ন শেখ ও দিনা মন্ডল হোটেল সোনারগাঁওয়ে বসছে ‘দুবাই সিটি বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’ হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ভারত ও যুক্তরাজ্যের মধ্যে নতুন চুক্তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৫৭০ Time View

Daily world Desk: দীর্ঘ আলোচনা পর্যালোচনার পর অবশেষে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে ভারত ও যুক্তরাজ্য। আজ ২৪ জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাজ্য সফরে যান। তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মারের সঙ্গে বৈঠক করেন । বৈঠকে দুজনের উপস্থিততে ‘ঐতিহাসিক মুক্ত বাণিজ্য’ চুক্তি হয়।

এই চুক্তির আওতায় ভারতে প্রায় ৯০ শতাংশ ব্রিটিশ পণ্যের শুল্ক কমবে। যা গড়ে ১৫ শতাংশ থেকে ৩ শতাংশে নেমে আসবে। বিপরীতে ৯৯ শতাংশ ভারতীয় পণ্য যুক্তরাজ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। যার মধ্যে বস্ত্র, চামড়া, জুতা, গয়না, সামুদ্রিক পণ্য এবং ইঞ্জিনিয়ারিং পণ্যের মতো গুরুত্বপূর্ণ খাতগুলো রয়েছে।

এর ফলে ভারতে ব্রিটিশ স্কচ হুইস্কি, গাড়ি, ইলেকট্রনিক্স, কসমেটিক্স, চকোলেটসহ বিভিন্ন পণ্যের দাম কমবে। বর্তমানে ভারতে স্কচ হুইস্কির ওপর ১৫০ শতাংশ শুল্ক আরোপ করা আছে। এটি কমে প্রথমে ৭৫ শতাংশ এবং আগামী ১০ বছরে ৪০ শতাংশে নেমে আসবে। বৈদ্যুতিক গাড়ির শুল্কও ১১০ শতাংশ থেকে কমে ১০ শতাংশ হবে।

চুক্তির ফলে ভারতীয় কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য পণ্যগুলো ব্রিটিশ বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। এছাড়াও, তথ্যপ্রযুক্তিবিষয়ক কর্মী, আর্থিক ও পেশাদার সেবার সাথে যুক্ত ব্যক্তি, যোগ প্রশিক্ষক, সঙ্গীতজ্ঞ এবং শেফদের মতো ভারতীয় পেশাদাররা যুক্তরাজ্যে সহজে কাজ করার সুযোগ পাবে। সামাজিক সুরক্ষা তহবিলে দ্বৈত অবদান এড়াতে একটি ‘ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন এগ্রিমেন্ট’ও চূড়ান্ত হয়েছে।

Source : Daily World

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026