1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
রাশিয়ান নৌবহরের উপর নিষেধাজ্ঞা জারি করলেন যুক্তরাজ্য - dailyworld
৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১:০০|
শিরোনামঃ
দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স এওয়ার্ড ২০২৬ এ আজীবন সম্মাননা পাচ্ছেন বাউল কিং কাজল দেওয়ান ও বাউল সম্রাজ্ঞী আলেয়া বেগম দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স এওয়ার্ড ২০২৬ এ আজীবন সম্মাননা পাচ্ছেন বাউল কিং কাজল দেওয়ান ও বাউল সম্রাজ্ঞী আলেয়া বেগম দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ এ সেরা বাউল শিল্পী হিসেবে মনোনীত নয়ন শেখ ও দিনা মন্ডল হোটেল সোনারগাঁওয়ে বসছে ‘দুবাই সিটি বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’ হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

রাশিয়ান নৌবহরের উপর নিষেধাজ্ঞা জারি করলেন যুক্তরাজ্য

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৪২০ Time View

রাশিয়াকে দেওয়া পশ্চিমা নিষেধাজ্ঞার অংশ হিসেবে সোমবার (২১ জুলাই) যুক্তরাজ্য তাদের তথাকথিত ‘ছায়া নৌবহর’কে লক্ষ্য করে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞার আওতায় এসেছে ১৩৫টি তেলবাহী ট্যাংকার এবং দুটি রুশ কোম্পানি—শিপিং সংস্থা ইন্টারশিপিং সার্ভিসেস এলএলসি ও তেল ব্যবসায়ী লিটাস্কো মিডল ইস্ট ডিএমসিসি।

ব্রিটিশ সরকার জানিয়েছে, এই ট্যাংকারগুলো রাশিয়ার জ্বালানি ও তেল খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ২০২৪ সালের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ২৪ বিলিয়ন ডলারের পণ্য পরিবহন করেছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, এই নতুন নিষেধাজ্ঞা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তথাকথিত ‘ছায়া নৌবহর’কে আরও ‘বিচ্ছিন্ন’ করে দেবে এবং রাশিয়ার যুদ্ধ তহবিলের মূল উৎস—তেলের রাজস্ব হ্রাস করবে।

সরকার জানিয়েছে, ইন্টারশিপিং সার্ভিসেস এলএলসি গ্যাবনের পতাকার আওতায় জাহাজ নথিভুক্ত করার দায়িত্বে রয়েছে। এর মাধ্যমে তারা রুশ রাষ্ট্রের পক্ষ থেকে বছরে প্রায় ১০ বিলিয়ন ডলারের পণ্য পরিবহন করতে সক্ষম হয়। এছাড়া, বড় পরিসরে রাশিয়ার তেল পরিবহন অব্যাহত রাখার জন্য লিটাস্কো মিডল ইস্ট ডিএমসিসি কোম্পানির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

লন্ডনে অবস্থিত রুশ দূতাবাস এই নিষেধাজ্ঞা নিয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। তবে মস্কো এর আগে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলোকে অবৈধ বলে আখ্যা দিয়ে বলেছে, এসব পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি বাজারকে অস্থিতিশীল করে তুলছে।

এর আগে গত শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধ ঘিরে ১৮তম নিষেধাজ্ঞা প্যাকেজে সম্মত হয়েছে, যাতে রাশিয়ার তেল ও জ্বালানি শিল্পে আরেক দফা আঘাত হানার পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে। এই প্যাকেজের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য মিলে রাশিয়ার অপরিশোধিত তেলের দামের সীমা ব্যারলপ্রতি ৬০ ডলার থেকে কমিয়ে ৪৭ দশমিক ৬০ ডলারে নামিয়ে আনার পরিকল্পনা ঘোষণা করেছে, যাতে রাশিয়ার তেল রাজস্বে বিঘ্ন ঘটানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026