
International Desk:রাজধানী কিয়েভসহ ইউক্রেনজুড়ে শুক্রবার রাতে ৪৫০টির বেশি বিস্ফোরক বোঝাই ড্রোন আর ৪৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এর মধ্যে কয়েকটি ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও আবাসিক ভবনে আঘাত হেনেছে। নিহত হয়েছেন অন্তত ১১ জন। আহত অনেকে। বিবিসি জানিয়েছে, দিনিপ্রো শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। জাপোরিঝিয়ায় রুশ হামলায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
রাতভর রাজধানী কিয়েভসহ ইউক্রেনের ২৫টি জায়গায় রুশ হামলার খবর মিলেছে। হামলার ফলে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো টেলিগ্রামে বলেন, রুশ হামলায় দেশটির পোলতাভা, খারকিভ ও কিয়েভ অঞ্চলে প্রধান জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের কাজ চলছে।
Source :Daily World