1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
হৃদরোগে মারা গেলেন বিশ্বখ্যাত মার্কিন রেসলার হাল্ক হোগান - dailyworld
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সকাল ৯:২১|
শিরোনামঃ
হোটেল সোনারগাঁওয়ে বসছে ‘দুবাই সিটি বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’ হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা

হৃদরোগে মারা গেলেন বিশ্বখ্যাত মার্কিন রেসলার হাল্ক হোগান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৮০৭ Time View

 

Daily World Desk:বিশ্বখ্যাত মার্কিন রেসলার হাল্ক হোগান মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। হাল্ক হোগান- আসল নাম টেরি জিন বোলিয়া, বৃহস্পতিবার (স্থানীয় সময়) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ম্যানেজার ক্রিস ভোলো নিশ্চিত করেছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই কিংবদন্তি রেসলার। মৃত্যুর সময় পরিবার তাঁর পাশেই ছিল।

১৯৭৭ সালে পেশাদার কুস্তি দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ১৯৮৩ সালে ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশনে  (বর্তমানে ডব্লিউডব্লিউই) যোগ দিয়েই রাতারাতি সুপারস্টার হয়ে ওঠেন তিনি। স্বর্ণালি লম্বা চুল, আইকনিক মোচ আর ক্যারিশমাটিক উপস্থিতি—সব মিলিয়ে হাল্ক হোগান ছিলেন আমেরিকান রেসলিংয়ের পোস্টার বয়।

৮০-র দশকে রেসলিং যখন জনপ্রিয়তার শীর্ষে, তখন অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি। শুধু রিংয়ের মধ্যেই নয়, ভিএইচওয়ান-এ প্রচারিত রিয়েলিটি শো হোগান নোজ বেস্ট (২০০৫-২০০৭)–এর মাধ্যমে সাধারণ দর্শকের কাছেও দারুণ জনপ্রিয় হয়ে উঠেছিলেন।

সম্প্রতি মার্কিন রাজনীতিতেও তিনি ছিলেন আলোচনায়। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক ছিলেন হোগান। ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে লিখেছেন, “আজ আমি একজন অসাধারণ বন্ধু হারালাম। হাল্ক হোগান ছিলেন ম্যাগা ম্যান- শক্তিশালী, বুদ্ধিমান, আর হৃদয়বান। রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে তাঁর দেওয়া বক্তব্য ছিল পুরো অনুষ্ঠানের অন্যতম সেরা মুহূর্ত।”

গত মে মাসে গলা ও জুনে হৃদযন্ত্রের অস্ত্রোপচার হয় হোগানের। এ নিয়ে চিন্তাও বাড়ছিল পরিবার ও ভক্তদের মধ্যে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জরুরি মেডিকেল কলে ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে তাঁর বাড়িতে পৌঁছে পুলিশ ও অ্যাম্বুলেন্স। পরে ১১টা ১৭ মিনিটে স্থানীয় হাসপাতালে তিনি মারা যান। যদিও পুলিশ জানায়, মৃত্যুর পেছনে কোনো সন্দেহজনক কিছু নেই, তবুও আনুষ্ঠানিক তদন্ত হবে।

হাল্ক হোগানের মৃত্যুতে শোক জানিয়েছে ডব্লিউডব্লিউই। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, “হাল্ক হোগান শুধু ডব্লিউডব্লিউই এর নয়, ৮০-র দশকের পপ কালচারের সবচেয়ে পরিচিত মুখ। তাঁর অবদানে ডব্লিউডব্লিউই বিশ্বজুড়ে পরিচিতি পায়। আমরা তাঁর পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাই।”

হোগান ছয়বার ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ জিতেছেন এবং আটবার হেডলাইন করেছেন রেসল ম্যানিয়াতে। ২০০৫ সালে ডব্লিউডব্লিউই হল অব ফেমে অন্তর্ভুক্ত হন তিনি। দ্য রক, র‌্যান্ডি স্যাভেজ, অ্যান্ড্রে দ্য জায়ান্টদের বিপক্ষে হোগানের ম্যাচগুলো আজও রেসলিং ইতিহাসের সেরা মুহূর্ত হিসেবে বিবেচিত।

তাঁর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন রেসলিংয়ের অন্য কিংবদন্তিরাও। রিক ফ্লেয়ার বলেছেন, “আমি বাকরুদ্ধ। হোগান ছিলেন দারুণ প্রতিভাবান, বন্ধু ও একজন অসাধারণ মানুষ। আমার জীবনে ওনার জায়গাটা বিশেষ ছিল। তিনি সবসময় পাশে ছিলেন।” আন্ডারটেকারও টুইট করেছেন, “রেসলিং বিশ্ব হারাল এক সত্যিকারের কিংবদন্তিকে। তাঁর অবদান অনস্বীকার্য।”

Source : Daily World

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026