
নিজস্ব প্রতিবেদক, ঢাকারাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দুবাই সিটি বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’। আর এস বি গ্রুপের মালয়েশিয়া রিয়াল এস্টেট কোম্পানি লিমিটেড নিবেদনে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের ব্যবসা ও উদ্যোক্তা অঙ্গনে সাফল্য অর্জনকারীদের সম্মাননা প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের শীর্ষ পর্যায়ের মাননীয় মন্ত্রী মহোদয়। এ ছাড়া দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব, সফল ব্যবসায়ী ও উদ্যোক্তাদের পাশাপাশি জনপ্রিয় তারকা শিল্পীদের উপস্থিতিতে আয়োজনটি পাবে ভিন্নমাত্রা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবসা ও উদ্যোক্তা খাতে সাফল্য অর্জনকারী ব্যক্তিদের স্বীকৃতি ও সম্মাননা প্রদানের মাধ্যমে তাদের অবদানকে তুলে ধরাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে নতুন প্রজন্মের উদ্যোক্তাদের উৎসাহিত করাও এ ধরনের আয়োজনের গুরুত্বপূর্ণ দিক।
অনুষ্ঠানে থাকবে সম্মাননা প্রদান পর্ব, অতিথিদের বক্তব্য এবং জনপ্রিয় তারকা শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। ফলে ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে উঠবে আরও বর্ণিল।
হোটেল সোনারগাঁওয়ের জমকালো আয়োজনে দেশের ব্যবসা ও উদ্যোক্তা অঙ্গনের সাফল্য উদযাপনের পাশাপাশি সফল ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হবে ‘দুবাই সিটি বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’-এর সম্মাননা।
সাফল্যের স্বীকৃতি ও উদ্যোক্তাদের সম্মান জানানোর প্রত্যয়ে আয়োজিত এই অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে সংশ্লিষ্ট মহলে তৈরি হয়েছে আগ্রহ ও প্রত্যাশা।