1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের - dailyworld
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সকাল ১০:১৪|
শিরোনামঃ
হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা উজ্জ্বল-লিপু প্যানেলের প্রার্থী চিত্রনায়ক সোহেল রানা, আগামীকাল থেকে পুরোদমে নামছে নির্বাচনী প্রচারণায়

আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৭৮ Time View

International Desk:ইসলামাবাদে সাম্প্রতিক আত্মঘাতী হামলার পর আফগানিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।পাকিস্তানের অভিযোগ আফগান তালেবান সরকার পাকিস্তানে হামলা চালানো সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, প্রয়োজন হলে পাকিস্তান আফগানিস্তানে সামরিক হামলা চালাতে বাধ্য হবে। খবর এনডিটিভির।

এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) ইসলামাবাদের আদালতের বাইরে এক আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও ৩৬ জন আহত হন। পাকিস্তানি তালেবান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে।

ঘটনার পর জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, আফগানিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে আমরা হামলা করব এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এমনকি মঙ্গলবারের এই হামলার পর আফগানিস্তানের সঙ্গে যুদ্ধও ঘটতে পারে।

আফগান সরকারের তরফ থেকে ইসলামাবাদে এই হামলার ঘটনায় নিন্দা জানানোকে ‘রাজনৈতিক নাটক’ বলে অভিহিত করেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তার দাবি, পাকিস্তানি বাহিনীর অভিযানে যেসব সন্ত্রাসী নিহত হয়েছে, তাদের বেশিরভাগই আফগান নাগরিক। তিনি আরও বলেন, আমরা এমন অবস্থায় পড়েছি যে, আমাদের কোনো বিকল্প নেই—সন্ত্রাসী হামলার জবাব দিতে বাধ্য হয়েছি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026