1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
ইউরোপীয় ইউনিয়ন ও চিনের বন্ধন - dailyworld
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ১১:০৯|
শিরোনামঃ
নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা উজ্জ্বল-লিপু প্যানেলের প্রার্থী চিত্রনায়ক সোহেল রানা, আগামীকাল থেকে পুরোদমে নামছে নির্বাচনী প্রচারণায় বাংলা চলচ্চিত্রের সুদিন ফেরাতে নির্বাচনী মাঠে জাতীয় বীর চিত্রনায়ক সোহেল রানা “অন্য মনের সনে” কলমে:মোঃ শিবলী নোমান প্রচুর পাগলামি কলমে-শুভায়ন দে

ইউরোপীয় ইউনিয়ন ও চিনের বন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৫৬৩ Time View

Daily world Desk: ইউরোপীয় ইউনিয়ন ও চীনের মধ্যকার সম্পর্ক এখন একটি পরিবর্তিতপর্যায়ে বলে জানিয়েছেন ইইউ প্রেসিডেন্ট উরজুলা ভন ডের লায়েন। বৃহস্পতিবার (২৩) বেইজিংয়ে একদিনের শীর্ষ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে তিনি এ কথা বলেন।

ভন ডের লায়েন বলেন, ‘আমাদের সহযোগিতা যত গভীর হয়েছে, অসমতা তত বেড়েছে। ইউরোপীয় ইউনিয়নের চীনের সঙ্গে বিশাল বাণিজ্য ঘাটতির রয়েছে। রাশিয়ার সঙ্গে চীনের ঘনিষ্ঠতা এখন ইইউ-চীন সম্পর্কের জন্য নির্ধারক ফ্যাক্টর হয়ে উঠেছে।’

শি জিনপিং ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানান যেন তারা পারস্পরিক মতপার্থক্য ভুলে  সঠিক পথে এগিয়ে যান। তিনি এও বর্তমানে ইউরোপ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি, তা চীন থেকে আসেনি।

বছরের শুরুতে ধারণা করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য প্রেসিডেন্সি ইইউ ও চীনের মধ্যে কিছু মিল খুঁজে আনতে পারে। কিন্তু বাস্তবে সম্পর্ক আরও খারাপ হয়েছে। ইইউ’র ২৭টি সদস্য রাষ্ট্রও একইভাবে যুক্তরাষ্ট্রের চাপ, বিশেষ করে শুল্ক আরোপ, মোকাবিলা করছে।

বেইজিংয়ের অনুরোধে একদিনে সীমিত সম্মেলন থেকে বড় কিছু অর্জনের প্রত্যাশা ছিল না।
বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ অনুষ্ঠিত বৈঠকে উরজুলা ভন ডের লায়েন ও ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা উভয় পক্ষকে ‘বাস্তবসম্মত সমাধান খোঁজার’ আহ্বান জানান।

ভন ডের লায়েন বলেন, ‘চীন ও ইউরোপের উচিত একে অপরের উদ্বেগকে আমলে নেওয়া।’

চীনের প্রেসিডেন্ট শি ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ‘পারস্পরিক বিশ্বাস’ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, ‘প্রতিযোগিতা বাড়ানোর অর্থ দেয়াল বা প্রতিবন্ধকতা তৈরি নয়; বিচ্ছিন্নকরণ এবং সরবরাহ চেইন বিচ্ছিন্ন করা আত্মবিচ্ছিন্নতার পথ।’

গত বছর ইউরোপীয় ইউনিয়নের চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি দাঁড়ায় ৩০৫.৮ বিলিয়ন ইউরো, যা গত ৯ বছরে দ্বিগুণ হয়েছে।

চীনের বিরুদ্ধে শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন ক্ষমতা থাকার অভিযোগ এনে ইইউ চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর শুল্ক আরোপ করেছে, যার পাল্টা প্রতিক্রিয়ায় চীন ইউরোপীয় পানীয়র ওপর শুল্ক আরোপ করে।

এছাড়া,  ইউরোপীয় নিষেধাজ্ঞার জবাবে চীন ইইউ চিকিৎসা সামগ্রীর সরকারি ক্রয় সীমিত করেছে। চীন দুর্লভ খনিজ এবং গুরুত্বপূর্ণ কাঁচামালের রপ্তানি নিয়ন্ত্রণও কঠোর করেছে, যা ইইউ গভীর উদ্বেগের সঙ্গে দেখছে।

Source : Daily World

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026