1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি - dailyworld
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| ভোর ৫:২৫|
শিরোনামঃ
হোটেল সোনারগাঁওয়ে বসছে ‘দুবাই সিটি বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’ হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা

নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৭২ Time View

নিজস্ব প্রতিবেদন: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিচালিত ফ্যামিলি কার্ড কর্মসূচির ‘ফ্যামিলি কার্ড শুমারি নির্দেশিকা-২০২৬’ বাস্তবায়নের লক্ষ্যে নীলফামারী পৌরসভা এলাকায় আনুষ্ঠানিকভাবে তথ্য সংগ্রহের কাজ শুরু হতে যাচ্ছে। আগামী ১লা আগস্ট থেকে ১৪ই সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নীলফামারী পৌরসভার অধীনে শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডের বাসা-বাড়িতে গিয়ে এই শুমারি কার্যক্রম পরিচালিত হবে। এই মাঠপর্যায়ের কার্যক্রম সুশৃঙ্খল ও সঠিকভাবে বাস্তবায়নে ‘তথ্য সংগ্রহকারী’ এবং ‘সুপারভাইজার’ পদে স্বেচ্ছাসেবী নিয়োগের নিমিত্তে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করেছে নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়।

​নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, আগ্রহী প্রার্থীদের আগামী ২২ ও ২৩ই জুলাই ২০২৬ তারিখ সকাল ৯:০০ টা থেকে দুপুর ২:০০ টার মধ্যে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। সংগৃহীত আবেদন ফরম পূরণপূর্বক সকল প্রয়োজনীয় তথ্য ও নথিপত্রসহ ২৩ই জুলাই বিকেল ৪:০০ টার মধ্যে নীলফামারীর মশিউর রহমান ডিগ্রি কলেজ সংলগ্ন শহর সমাজসেবা কার্যালয়ে জমা দেওয়া যাবে। প্রার্থীরা সরাসরি অফিস প্রাঙ্গণ ছাড়াও শহর সমাজসেবা কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। আবেদনের সাথে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র, অভিজ্ঞতার সনদ এবং প্রয়োজনীয় পরিচয়পত্রের কপি যুক্ত করা বাধ্যতামূলক। জমা পড়া আবেদনসমূহের ভিত্তিতে প্রাথমিক বাছাই শেষে আগামী ২৫শে জুলাই সকাল ১০:০০ টায় প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

​যোগ্যতা ও শর্তাবলীর বিষয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, তথ্য সংগ্রহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অন্তত এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। এই পদে নারী প্রার্থীদের ক্ষেত্রে ৫০ শতাংশ অগ্রাধিকারের পাশাপাশি স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রিধারী এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পূর্ববর্তী জরিপকাজে অভিজ্ঞদের বিশেষ বিবেচনা দেওয়া হবে। অন্যদিকে সুপারভাইজার পদে আবেদনের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং প্রার্থীর বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে থাকতে হবে। উভয় পদের জন্যই প্রার্থীদের নিজ শুমারি এলাকার সীমানা ও ভৌগোলিক পরিচিতি সম্পর্কে ভালো ধারণা থাকার পাশাপাশি ডিজিটাল ডিভাইস যেমন ট্যাবলেট বা স্মার্টফোন ব্যবহারে পারদর্শী হওয়া আবশ্যক।
সমাজসেবা অফিসার ও সদস্য সচিব হৃদয় হোসেন জানান, শুমারি চলাকালীন সংগৃহীত তথ্যের শতভাগ সুরক্ষা ও গোপনীয়তা নিশ্চিত করা বাধ্যতামূলক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026