1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
মাওলানা ভাসানীকে নিয় মুক্তবুলি’র স্মরণসভা অনুষ্ঠিত - dailyworld
৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ৩:৫২|
শিরোনামঃ
দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স এওয়ার্ড ২০২৬ এ আজীবন সম্মাননা পাচ্ছেন বাউল কিং কাজল দেওয়ান ও বাউল সম্রাজ্ঞী আলেয়া বেগম দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স এওয়ার্ড ২০২৬ এ আজীবন সম্মাননা পাচ্ছেন বাউল কিং কাজল দেওয়ান ও বাউল সম্রাজ্ঞী আলেয়া বেগম দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ এ সেরা বাউল শিল্পী হিসেবে মনোনীত নয়ন শেখ ও দিনা মন্ডল হোটেল সোনারগাঁওয়ে বসছে ‘দুবাই সিটি বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’ হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

মাওলানা ভাসানীকে নিয় মুক্তবুলি’র স্মরণসভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২৪৫ Time View

রিপন শান:বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মহান স্বপ্নদ্রষ্টা, মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯ তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে সাহিত্য সাংস্কৃতিক ধ্রুপদ ম্যাগাজিন মুক্তবুলি । গতকাল ১৭ নভেম্বর ২০২৫ সন্ধ্যায় দৈনিক বাংলাদেশ বাণী হলরুমে অনুষ্ঠিত স্মরণ সভায়, মুক্তবুলি সম্পাদক আযাদ আলাউদ্দিনের সভাপতিত্বে মজলুম জননেতা মওলানা ভাসানীর জীবন ও কর্মের উপর মূল্যবান আলোচনা করেন- মুক্তবুলির প্রধান সম্পাদক কবি রিপন শান, নবনিযুক্ত নির্বাহী সম্পাদক আরিফ রহমান এবং নবনিযুক্ত যুগ্ম সম্পাদক কবি আরিফ আহমেদ । ১৯৭৬ সালের আজকের এই দিনে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মাওলানা ভাসানী। তাঁকে তাঁর জীবন ও কর্মের অমর হাজার বিজড়িত টাঙ্গাইলের সন্তোষে দাফন করা হয়।
মুক্তবুলি আয়োজিত স্মরণসভায় বক্তারা বলেন- মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী অধিকারবঞ্চিত, অবহেলিত ও মেহনতি মানুষের অধিকার ও স্বার্থরক্ষায় আজীবন নিরবচ্ছিন্নভাবে সংগ্রাম করে গেছেন। জাতীয় সংকটে জনগণের পাশে থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে জনগণকে উদ্বুদ্ধ করতেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। মাওলানা ভাসানী সবসময় ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতেন। ক্ষমতার কাছে থাকলেও ক্ষমতার মোহ তাকে কখনো আবিষ্ট করেনি। ব্যক্তি জীবনে তিনি ছিলেন নির্মোহ, অনাড়ম্বর ও অত্যন্ত সাদাসিধে। তার সাধারণ জীবনযাপন এ দেশ ও জনগণের প্রতি গভীর ভালোবাসার প্রতিফলন। শোষণ ও বঞ্চনাহীন, প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য মাওলানা ভাসানী আজীবন সংগ্রাম করে গেছেন। বাঙালি জাতিসত্তা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মহান স্বপ্নদ্রষ্টা ও পথ-পুরোহীত ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026