1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
অভিনব কায়দায় জুয়েলারী দোকানে চুরি - dailyworld
২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| ভোর ৫:৫৭|
শিরোনামঃ
দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স এওয়ার্ড ২০২৬ এ আজীবন সম্মাননা পাচ্ছেন বাউল কিং কাজল দেওয়ান ও বাউল সম্রাজ্ঞী আলেয়া বেগম দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স এওয়ার্ড ২০২৬ এ আজীবন সম্মাননা পাচ্ছেন বাউল কিং কাজল দেওয়ান ও বাউল সম্রাজ্ঞী আলেয়া বেগম দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ এ সেরা বাউল শিল্পী হিসেবে মনোনীত নয়ন শেখ ও দিনা মন্ডল হোটেল সোনারগাঁওয়ে বসছে ‘দুবাই সিটি বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’ হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

অভিনব কায়দায় জুয়েলারী দোকানে চুরি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৪০২ Time View

Daily World Desk:ভারতে একটি জুয়েলারি দোকানে অভিনব কায়দায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডেলিভারি ম্যানের ছদ্মবেশে এসে দুই ব্যক্তি ওই জুয়েলারি থেকে বিপুল পরিমাণ অর্থের গয়না লুট করে নিয়ে যায়।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দেশটির উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। শুক্রবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, উত্তরপ্রদেশের গাজিয়াবাদে বৃহস্পতিবার দুপুরে ফুড ডেলিভারি কর্মীর ছদ্মবেশে দুই ব্যক্তি একটি জুয়েলারি দোকানে ঢুকে ডাকাতি করেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে এই ঘটনাটি ঘটে, যার পুরোটা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই ব্যক্তি হেলমেট পরে, ব্লিঙ্কিট ও সুইগি-এর ডেলিভারি ম্যানের পোশাক পরে দোকানে ঢোকে। তারা প্রথমে একজন কর্মচারীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং জোর করে “মানসি জুয়েলার্স” নামের ওই দোকানটিতে প্রবেশ করে।
এরপর দুই জনই দোকানের শোকেস থেকে দ্রুত গয়না বের করে ব্যাগে ভরে নেয়। একপর্যায়ে, তাদের একজন কাউন্টারের ওপর দিয়ে একটি চেয়ার ছুড়ে মারেন, যাতে অন্য পাশের গয়নাও নেওয়া যায়।

ডাকাতি চলাকালে দোকানের একজন কর্মী এক কোণায় দাঁড়িয়ে ছিলেন, কিছু করতে পারেননি। মাত্র কয়েক মিনিটের মধ্যেই তারা পুরো দোকান ফাঁকা করে দেয় এবং পরে একটি বাইকে করে পালিয়ে যায়।

দোকান থেকে প্রায় ২০ কেজি রূপা ও ১২৫ গ্রাম সোনা চুরি হয়েছে বলে জানা গেছে।

Source : Daily World

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026