দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে একটি পিকআপ ট্রাক এবং একটি এসইউভির মুখোমুখি সংঘর্ষে সর্বনিম্ন নিহত হয়েছেন ৯ জন বলে জানা গেছে। দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের উপকূলীয় শহর মান্তা এবং নিকটবর্তী শহর মন্টেক্রিস্টির সংযোগকারী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও দুজন আহত হয়েছেন।
ইকুয়েডরের ট্র্যাফিক কমিশনের একজন তদন্তকারী মার্টিলো সাংবাদিকদের বলেন, আমরা লেন লঙ্ঘনের সন্দেহ করছি। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, নিহতদের মধ্যে ৬ এবং ১১ বছর বয়সী দুটি শিশুও রয়েছে।
মার্টিলো আরে বলেন, নিহতদের সংখ্যা বিবেচনা করে ধারণা করা হচ্ছে যে কমপক্ষে একটি গাড়ি অতিরিক্ত যাত্রী বহন করছিল।
ইকুয়েডরের সরকারি পরিসংখ্যানে দেখা যায়— শুধুমাত্র ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে দেশটিতে ৪ হাজার ৭৫৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে, এতে মারা যায় প্রায় ৬৬৭ জন এর মতে।