
সাংস্কৃতিক ডেস্কঃআগামী ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে মানবতার যুব রাজ চিত্র নায়ক ডিএ তায়েব ও নায়িকা মাহিয়া মাহির অভিনীত সিনেমা অফিসার।
উত্তরবঙ্গের বেশ কয়েকটি সিনেমা হলে বাংলা সুপার হিট ছায়াছবি অফিসার, আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে বলে জানিয়েছেন অফিসার সিনেমার মার্কেটিং ডিপার্টমেন্টের প্রধান ইঞ্জিনিয়ার সাজিউল ইসলাম রকি।তিনি জানান, এ সিনেমা পরিবার এর সকলে মিলে দেখার মত একটা সুন্দর সিনেমা যার মাধ্যমে আমাদের বাংলা সিনেমা সামনে আরো বহুদূর এগিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা করে।
অফিসার সিনেমার মার্কেটিং ডিপার্টমেন্টের প্রধান ইঞ্জিনিয়ার সাজিউল ইসলাম রকি বলেন,আমরা চাই আগামীতে আমাদের সিনেমা জগৎ শুধু এ সিনেমা দিয়ে নয় আরো ভালো কিছু মানসম্মত সিনেমা দেশকে উপহার দিবে এটা আশা করি। আর উত্তর বঙ্গের হল গুলোতে অফিসার সিনেমা সফলতার সহিত মানুষের মনে জায়গা করে নিবে ইনশাআল্লাহ।
সর্বশেষে অফিসার সিনেমার মার্কেটিং ডিপার্টমেন্টের প্রধান ইঞ্জিনিয়ার সাজিউল ইসলাম রকি বলেন, আমি আশা করি আমার প্রিয় দেশবাসী ও বিশেষ করে উত্তর বঙ্গের সাধারণ জনতা এ সিনেমা ঈদের আমেজে দেখবে এবং এটা দেখার পরে সকলে বলবে যে অনেক দিন পর একটা মানসম্মত বাংলা সুপার সিনেমা দেখতেছি।তিনি অফিসার সিনেমার সাফল্য চেয়ে সকলের কাছে দোয়া চায়