
Daily World Desk: সিরিয়ার দামেস্কে ঐতিহাসিক উমাইয়া মসজিদ পরিদর্শন এবং সেখানে নামাজ আদায় করেছেন সৌদি বিনিয়োগ মন্ত্রী ও সৌদি প্রতিনিধিদলের সদস্যরা। শুক্রবার দামেস্কের ঐতিহাসিক মসজিদটি পরিদর্শন করেন তারা।
সৌদি সংবাদমাধ্যম জানান,সৌদি প্রতিনিধিদলকে মসজিদের স্থাপত্য ও ঐতিহাসিক দিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়।
উল্লেখ্য, সৌদি বিনিয়োগ মন্ত্রীর নেতৃত্বে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল বর্তমানে সিরিয়া সফরে রয়েছেন।
প্রথম সৌদি-সিরিয়ান বিনিয়োগ ফোরাম দামেস্কে অনুষ্ঠিত হয়েছে। এ সময় সৌদি আরব সিরিয়ার সঙ্গে ৬.৪ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তিতে স্বাক্ষর করেছে, যা যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠনের ক্ষেত্রে সৌদি আরবের প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
Source : Daily world