
Daily World Desk: নীলফামারী জেলার যুব সমাজের অহংকার আব্দুল মোমিন একটি সুন্দর, ন্যায়ভিত্তিক, দুর্নীতি মুক্ত ও মানবিক সমাজ গঠন করার শপথ।
আজ ৮ ই নভেম্বর রোজ ( শনিবার) নীলফামারী জেলায় আয়োজিত স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধীয় আলোচনা সভায় আব্দুল মোমিন বলেন, যেখানে অনিয়ম, সেখানেই থাকবে আমাদের সর্বোচ্চ চেষ্টা—প্রতিরোধ গড়ে তোলার।তিনি বলেন, জানি না কতটা সফল হতে পারব, তবে চেষ্টা থাকবে নিরন্তর একটা উন্নত সমাজ আগামী প্রজন্মকে উপহার দিতে। আর এ সমাজ গঠনে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে চেষ্টা চালাতে হবে।তিনি বলেন, আমি যতটুকু পারি নীলফামারী জেলা সহ সারা বাংলাদেশে কে এগিয়ে নিতে নির্ভীক ভাবে কাজ চালিয়ে যাচ্ছি। আব্দুল মোমিন দ্বীপ্তমান বাংলাদেশ যুব উন্নয়ন সংস্থা, দ্বীপ্তমান মানব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থা এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং দ্বীপ্তমান গ্রুপ চেয়ারম্যান সেই সাথে তিনি হলেন দ্বীপ্তমান বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক।
আব্দুল মোমিন এর একটি কথা নীলফামারী জেলার একটা আইন।আর আব্দুল মোমিন এর এ কথায় আনন্দিত নীলফামারী জেলার সরকারি মহলের উচ্চ পর্যায়ের সকল কর্মকর্তারা।সেই সাথে খুশি হয়েছেন তার কথায় নীলফামারী জেলার সর্ব স্তরের মানব সমাজ এবং রাজনৈতিক সংগঠনের কর্মীরা।
নীলফামারী বাসী আশা করে আব্দুল মোমিন এর দাঁড়াই সম্ভব একটা উন্নত নীলফামারী বর্তমান ও ভবিষ্যতে নীলফামারী বাসীর সর্ব স্তরের জনতাকে উপহার দিতে। নীলফামারী জেলা প্রশাসন সহ নীলফামারীর সকল স্তরের কর্মকর্তারা আব্দুল মোমিন এর কাছে ভালো কিছু আশা করে।
আব্দুল মোমিন নীলফামারীর মানুষ সহ সকল সরকারি কর্মকর্তাদের এ আশা পূরণে নিরলস ভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তিনি নীলফামারী থেকে সকল অনিয়মকে মুক্ত করতে তার হাতে গড়া সংগঠন সহ আন্তর্জাতিক ও জাতীয় সকল সংগঠন এর মাধ্যমে কাজ করে যাচ্ছে।সেই সাথে আব্দুল মোমিন সরকারি সকল সংগঠনের সাথে আছে যুক্ত। তিনি বলেন আমার স্বপ্ন একটাই—একটি সুন্দর, ন্যায়ভিত্তিক, দুর্নীতি মুক্ত ও মানবিক সমাজ দেশ ও জাতিকে উপহার দেওয়া।