1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
চিন কৃত্রিম বুদ্ধিমত্তায় এগিয়ে - dailyworld
২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১:৩১|
শিরোনামঃ
দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স এওয়ার্ড ২০২৬ এ আজীবন সম্মাননা পাচ্ছেন বাউল কিং কাজল দেওয়ান ও বাউল সম্রাজ্ঞী আলেয়া বেগম দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স এওয়ার্ড ২০২৬ এ আজীবন সম্মাননা পাচ্ছেন বাউল কিং কাজল দেওয়ান ও বাউল সম্রাজ্ঞী আলেয়া বেগম দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ এ সেরা বাউল শিল্পী হিসেবে মনোনীত নয়ন শেখ ও দিনা মন্ডল হোটেল সোনারগাঁওয়ে বসছে ‘দুবাই সিটি বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’ হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

চিন কৃত্রিম বুদ্ধিমত্তায় এগিয়ে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৪১২ Time View

Daily World Desk:কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য বিশ্বকে সতর্ক করেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি মনে করেন, এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত ঐকমত্যে পৌঁছানো জরুরি, যদিও বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে প্রযুক্তি প্রতিযোগিতা অব্যাহত রয়েছে।

শনিবার (২৬ জুলাই) সাংহাইতে ওয়ার্ল্ড এআই কনফারেন্স (ডব্লিউএআইসি) উদ্বোধনকালে লি কিয়াং এআই উন্নয়নে সুশাসন ও ওপেন-সোর্স সহযোগিতার ওপর জোর দেন। তিনি আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতার জন্য চীনের নেতৃত্বে একটি নতুন সংস্থা গঠনেরও ঘোষণা করেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রাথমিকভাবে এটির সদর দপ্তর সাংহাইতে হবে।

লি কিয়াং বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে আসা ঝুঁকি ও চ্যালেঞ্জগুলো ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে কীভাবে ভারসাম্য খুঁজে বের করা যায় তার জন্য সমগ্র সমাজের ঐকমত্য জরুরি।”

বর্তমান বিশ্বে প্রায় সব শিল্পক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হচ্ছে, তবে এর প্রয়োগ নানা নৈতিক প্রশ্ন তুলছে। এর মধ্যে ভুয়া তথ্যের বিস্তার, কর্মসংস্থানে প্রভাব এবং প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা অন্যতম।

ডব্লিউএআইসিতে এক বক্তৃতায় নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিদ জিওফ্রে হিনটন এই পরিস্থিতিকে একটি “খুব সুন্দর বাঘের বাচ্চাকে পোষা প্রাণী হিসেবে রাখার” সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, “বেঁচে থাকার জন্য আপনাকে নিশ্চিত করতে হবে, এটি বড় হয়ে আপনাকে যেন হত্যা করতে না পারে তেমন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।”

ডব্লিউএআইসির উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শিত এক ভিডিও বার্তায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনা হবে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে একটি বড় পরীক্ষা।”

Source : Daily World

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026