
Daily WORLD DESK :আজ ২৩ জুলাই পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশের স্বার্থে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি আমাদের স্বার্থের বিরুদ্ধে যাবে না।
তিনি জানান তারা দেশের স্বার্থে ব্রহ্মপুত্রে চীনের জলবিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করছে। এতে বাংলাদেশের ওপর কোনো প্রভাব পড়বে কি না জানতে চাইলে তিনি বলেন , আমাদের দলগুলোর উৎস আমাদের দেশে নয়। সেই নদীগুলোর ওপরে অবকাঠামো হয়েছে, হতে থাকবে। আমরা সেটা ঠেকাতে পারব না। আমাদের দেখতে হবে যে, এতে করে আমাদের ক্ষতি যাতে না হয়। যদি হয় সেটা যেন খুব সীমিত থাকে। এটা আমাদের চেষ্টা থাকবে।
তিনি বলেন, চীনের রাষ্ট্রদূত আমার কাছে এসেছিলেন, এটা নিয়ে আলোচনা হয়েছে। তিনি আমাদের জানিয়েছেন, একটা বাঁধ দিয়ে যে হাইড্রো পাওয়ার তৈরি হয়, এটা তেমন নয়, তারা নতুন প্রযুক্তি ব্যবহার করেছেন। কয়েক ধাপে পানি ব্যবহার করেছেন, এর মাধ্যমে পানি প্রত্যাহার হবে না বলে চিনের রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন। কাজেই এটা নিয়ে বিচলিত হওয়ার কারণ নেই।
Source : Daily World