
নীলফামারী প্রতিনিধি: দুর্নীতি মুক্ত নীলফামারী গঠনে নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছেন নীলফামারী সদর এর মেহনতী জনতার সেবক সাবেক ছাত্রদল নেতা কাবেরুল ইসলাম লিটন। কাবেরুল ইসলাম লিটন বিএনপির ৮০ এর দশকের একজন বিপ্লবী যোদ্ধা। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এর হাতে গড়া একজন জনবান্ধব নেতা।যার নেতৃত্ব বা ক্ষমতা সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য সর্বদা মুখ্য ভূমিকা পালন করে গেছে। তিনি নীলফামারী সদর এর অসহায় নিরীহ মানুষের পাশে সবসময় থেকে কাজ করে গেছেন এবং বর্তমান এ তার কার্যক্রম অবহ্যত আছে।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর এগিয়ে যাওয়ার পিছনে যাদের অবদান আকাশচুম্বী তাদের নাম উঠলে কাবেরুল ইসলাম লিটন তাদের মধ্যে একজন যোগ্য নেতা হিসেবে সবার চোখে উঠে আসবে। তাই আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় নেতারা চায় নীলফামারী সদর এ একজন যোগ্য জনবান্ধব নেতাকে নেতৃত্বের আসনে বসাতে এবং ধানের শীষ প্রতীক এ মনোনয়ন দিয়ে জনগণের যোগ্য ভোটে জননেতা হিসেবে সংসদে বসাতে চায়।কাবেরুল ইসলাম লিটন সবার কাছে একজন যোগ্য নেতা যার নামে আজ অবধি কোনো খারাপ তথ্য বা দুর্নীতির রেখা খুঁজে পায়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বা সাধারণ জনতার কেউ। এরকম একজন যোগ্য লোককে যদি ধানের শীষে মনোনয়ন দিয়ে সংসদ এ যাওয়ার সুযোগ করে দেওয়া যায় তাহলে শুধু নীলফামারী সদর বাসী লাভবান হবে না লাভবান হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কারণ বিএনপি খুঁজে পাবে একজন যোগ্য জনপ্রতিনিধি ও বিএনপির দক্ষ পরিচালক। তাই নীলফামারী সদর বাসী ও বিএনপির কেন্দ্রীয় নেতাদের একটাই চাওয়া আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ কাবেরুল ইসলাম লিটন জনগণের যোগ্য ভোটে জনগণের উন্নয়নের সেবক হিসেবে সংসদে যাক এবং জনতার উন্নয়নে নিঃ স্বার্থ ভাবে অবিরাম কাজ চালিয়ে যাক।
Source : Daily World