
নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর এর সাধারণ মানুষের উন্নয়নে নিঃস্বার্থ ভাবে অবিরাম কাজ করে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,ঢাকা কলেজ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি কাবেরুল ইসলাম লিটন।কাবেরুল ইসলাম লিটন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এর হাতে গড়া একজন জনবান্ধব নেতা। তিনি বিএনপির প্রতিষ্ঠাকালীন ৪৭ বছর এর দীর্ঘ সময় ধরে প্রত্যক্ষ ভাবে নীলফামারী সদর এর অসহায় নিরীহ মানুষের পাশে থেকে নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছে। নিঃসন্দেহে বলা যায় তিনি একজন জনতার দক্ষ পরিচালক ও নীলফামারী বাসীর উন্নয়নের কারিগর।
কাবেরুল ইসলাম লিটন (লিটু) কখনো ক্ষমতা চায় না তিনি চায় শুধু জনতার উন্নয়ন ও জনগনের ভালোবাসা। কিন্তু বর্তমান সময়ে নীলফামারী-২ সাংসদ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কোনো যোগ্য ও জনবান্ধব নেতা না থাকায় তিনি আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ নীলফামারী-২ সংসদ আসনে জনগণের ভালোবাসার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীক এ মনোনয়ন প্রত্যাশী।কাবেরুল ইসলাম লিটন মাহাবুবা মেমোরিয়াল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (UCB)এজেন্ট ব্যাংকিং-হাজিগঞ্জ বাজার আউটলেট ব্রাঞ্চ এর পরিচালক। তার প্রতিষ্ঠিত মাহাবুবা মেমোরিয়াল ফাউন্ডেশন এর মাধ্যমে নীলফামারী সদর এর সাধারণ মানুষ পাচ্ছে সহজে হাজারো চিকিৎসা সেবা এবং তার পরিচালিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (UCB)এজেন্ট ব্যাংকিং-হাজিগঞ্জ বাজার আউটলেট ব্রাঞ্চ এর মাধ্যমে পৌঁছে যাচ্ছে হাজারো মানুষের মাঝে ব্যাংকিং সুবিধা। এজন্য সাধারণ মানুষ বলছে, ‘অতি সহজে আমরা এ ব্যাংকিং সুবিধা পাওয়ায় মাধ্যমে আমাদের টাকা তুলার ভোগান্তি থেকে মুক্তি পেয়েছি’।যা আমাদের জন্য করেছে আমাদের জনবান্ধব নেতা ও বাংলাদেশ বিএনপির সৎ যোগ্য আদর্শবান ও নিঃস্বার্থ নেতা কাবেরুল ইসলাম লিটন।সব কিছু বিবেচনা স্বপক্ষে নীলফামারী বাসী তাদের উন্নয়নের ধারা অবহ্যত রাখতে এ জনবান্ধব নেতাকে আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীক এ একজন নীলফামারী বাসীর সংসদ সদস্য হিসেবে দেখতে চায়।যাতে করে কাবেরুল ইসলাম লিটন নীলফামারীকে একটা ব্রান্ড হিসেবে সারা বাংলাদেশের মধ্যে প্রকাশিত করতে পারে। যা আজ অবধি বিএনপির কোনো নেতা নীলফামারী সদর এর জন্য করতে পারে নি।
Source :Daily World