1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
নীলফামারীতে সামাজিক সচেতনতায় যুব সমাজের ভূমিকায় জনসচেতনতামূলক অনুষ্ঠান - dailyworld
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সকাল ৯:০২|
শিরোনামঃ
হোটেল সোনারগাঁওয়ে বসছে ‘দুবাই সিটি বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’ হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা

নীলফামারীতে সামাজিক সচেতনতায় যুব সমাজের ভূমিকায় জনসচেতনতামূলক অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১৯০ Time View

নীলফামারী সদর উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে সামাজিক সচেতনতায় যুব সমাজের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বিরা আমাতুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ হাসান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ ফিরোজ সরকার, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ সাজেদুর রহমান, উপজেলা সমবায় অফিসার মোঃ রাজেদুর রহমান, ইউপিডিএফ-এর প্রতিনিধি বিভা রানী, দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থা ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব), নীলফামারী জেলার সভাপতি আব্দুল মোমিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আতাউর রহমান, মোঃ মইনুল ইসলাম ও মোঃ মনিরুজ্জামান আবু। পাশাপাশি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চলমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ ছয়টি যুব সংগঠনের ১২ জন প্রতিনিধি, ৩০ জন সচেতন ও শিক্ষিত যুব প্রতিনিধি এবং দুইটি প্রশিক্ষণ ব্যাচ থেকে বাছাইকৃত ২০ জন সদস্য অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী যুব প্রতিনিধিদের চারটি দল চারটি বিষয়ভিত্তিক প্রেজেন্টেশনের জন্য কার্যপত্র প্রস্তুত করে তা উপস্থাপন করে। এসব উপস্থাপনার মাধ্যমে সমকালীন তরুণ সমাজের ভাবনা, চেতনা, জীবনবোধ ও সামাজিক দায়িত্ববোধ নিয়ে গভীর আলোচনা হয়। একই সঙ্গে ভবিষ্যৎ করণীয় ও কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা উঠে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026