
Daily World Desk: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনার দায়ে ৭০ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে ইসরায়েল এর প্রশাসন। এ নারীকে কয়েকদিন আটকে রেখে ছেড়ে দেওয়া হলেও কড়া নজরদারির মধ্যে রেখেছে গোয়েন্দা সংস্থা।
আজ বুধবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম কান নিউজ। সংবাদমাধ্যমটি বলেছে, বিস্ফোরকে বিস্ফোরণ ঘটিয়ে নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা করেছিলেন ওই নারী। তিনি একজন সরকার বিরোধী বিক্ষোভকারী। তাকে দুই সপ্তাহ আগে গ্রেপ্তার করা হয়।
প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ইসরায়েলি সরকারের কোনো ভবনের কাছে যেতে পারবেন না সে নারী এমন শর্তে তাকে আপাতত ছেড়ে দেওয়া হয়েছে।গ্রেপ্তারের পর পর ওই নারীকে ইসরায়েলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত ব্যাপক জিজ্ঞাসাবাদ করে।
আগামীকাল বৃহস্পতিবার তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হবে হবে জানিয়েছে দেশটির উচ্চ কর্ম কর্তারা।
ইসরায়েলি পুলিশ দাবি করেছে নেতানিয়াহুকে মারার পরিকল্পনা বাস্তবায়নে অন্যদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন ওই নারী।
Source : Daily World