
নীলফামারী প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি – মেডিকেল ক্যাম্প হয়েছে নীলফামারীর মাহাবুবা মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে
সোমবার (১সেপ্টেম্বর)দিনব্যাপী নীলফামারী জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়ন এর হাজীগঞ্জে অবস্থিত মাহাবুবা মেমোরিয়াল জেনারেল হাসপাতালে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়
এর সার্বিক সহযোগীতায় ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও নীলফামারী-০২ (সদর)আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী কাবেরুল ইসলাম লিটন।
মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক আরিফুল ইসলাম ও জান্নাতুল নেছা।
হাসপাতালের ব্যবস্থাপক গোলাম আরেফিন সরকার Daily World পত্রিকাকে জানান, দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে ৫’শ ৫০জনকে চিকিৎসা সেবা দেয়া হয় বিনামুল্যে। এর মধ্যে ৩’শ জনের রক্তের গ্রুপ নির্ণয় এবং দুই’শ পঞ্চাশ জনকে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করা হয়।
Source : Daily World