1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
বিএসএফ এর গুলিতে নিহত ২ বাংলাদেশী - dailyworld
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সকাল ৭:০০|
শিরোনামঃ
হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা উজ্জ্বল-লিপু প্যানেলের প্রার্থী চিত্রনায়ক সোহেল রানা, আগামীকাল থেকে পুরোদমে নামছে নির্বাচনী প্রচারণায়

বিএসএফ এর গুলিতে নিহত ২ বাংলাদেশী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৩৯১ Time View

Daily World Desk: ফেনীর পরশুরামে মো. মিল্লাত হোসেন (২১) ও লিটন নামের দুই বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের গুলিতে মো. আফছার (৩১) নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) ভোরে উপজেলার বাসপদুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

নিহত মিল্লাত পৌরসভার বাসপদুয়া এলাকার ইউছুফ মিয়ার ছেলে। আহত আফছার একই এলাকার মৃত এয়ার আহম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর রাতে গুথুমা বিওপির আওতাধীন ২১৬৪/৩এস পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে তারকাটার কাছে যান মিল্লাত, লিটন ও আফছার। তখন তাদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছোড়েন। গুলিবিদ্ধ অবস্থায় লিটনকে ধরে নিয়ে যায় বিএসএফ। সেখানে বিলোনীয়া হাসপাতালে তার মৃত্যু হয়। অন্য দু’জনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয়। আবছারকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ফেনী-৪ বিজিবির সিইও লে. কর্নেল মোশাররফ হোসেন বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ কাজ চলমান আছে। কেন এবং কোন অবস্থার পরিপ্রেক্ষিতে তারা শূন্য লাইন অতিক্রম করেছে। পাশাপাশি বিজিবিকে প্রতিবাদ লিপি পাঠানো হবে। কোনো অবস্থাতেই বর্ডারে ফায়ারিং কাম্য নয়।

Source : Daily World

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026