1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
বিমার টাকা পেতে পা কাটলেন সার্জন - dailyworld
২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১২:০৮|
শিরোনামঃ
দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স এওয়ার্ড ২০২৬ এ আজীবন সম্মাননা পাচ্ছেন বাউল কিং কাজল দেওয়ান ও বাউল সম্রাজ্ঞী আলেয়া বেগম দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স এওয়ার্ড ২০২৬ এ আজীবন সম্মাননা পাচ্ছেন বাউল কিং কাজল দেওয়ান ও বাউল সম্রাজ্ঞী আলেয়া বেগম দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ এ সেরা বাউল শিল্পী হিসেবে মনোনীত নয়ন শেখ ও দিনা মন্ডল হোটেল সোনারগাঁওয়ে বসছে ‘দুবাই সিটি বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’ হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

বিমার টাকা পেতে পা কাটলেন সার্জন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৫৮৩ Time View

Daily World Desk:

বীমা কোম্পানি থেকে ৪ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ পেতে নিজের দুই পা কেটে ফেলার ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। ৪৭ বছর বয়সী এক ব্রিটিশ সার্জন এই কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে, যা দেশটির স্বাস্থ্য ও বীমা খাতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
যুক্তরাজ্যের অভিযুক্ত সার্জনের নাম ড. ক্রিস্টোফার মেইনস। তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদ এবং ঋণে জর্জরিত ছিলেন। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে তিনি এ পরিকল্পনা করেন।

বীমা কোম্পানিগুলোকে তিনি ২০১৯ সালে জানান, সেপসিসে আক্রান্ত হয়ে তার দুটি পা কাটা গেছে। এরপর তাদের কাছে ক্ষতিপূরণের অর্থ দাবি করেন তিনি।

প্রাথমিকভাবে বীমা কোম্পানি তার দাবি মেনে নিলেও, পরবর্তীতে তাদের সন্দেহ হয়। তদন্তে নেমে বীমা কোম্পানির প্রতিনিধিরা দেখতে পান, মেইনসের আঘাতের ধরণ সাধারণ পা কাটার সঙ্গে মেলে না। তারা আরও তদন্ত করে জানতে পারেন, মেইনস নিজেই ধারালো অস্ত্র দিয়ে তার পা কেটে ফেলেছেন! এই কাজে তাকে একজন অপরিচিত ব্যক্তি সাহায্য করেছে বলেও তদন্তে উঠে এসেছে।

মেইনসের বিরুদ্ধে পরবর্তীতে প্রতারণা ও বীমা জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এবং তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এই ঘটনায় যুক্তরাজ্যের বীমা কোম্পানিগুলো নতুন করে তাদের নীতিমালা পর্যালোচনা শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026