
Daily World Desk:জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার প্রতিনিধি সম্মেলন উপলক্ষে বিশেষ সম্মাননা স্মারক পেয়েছেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সহ সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সহ সভাপতি এ, জেড, এম, ওবায়দুর রহমান।
দৈনিক মাতৃজগত পত্রিকার এ প্রতিনিধি সম্মেলন দুই শতাধিক এর বেশি সংবাদিক অংশ নেয় এবং তাদের মধ্যে দৈনিক মাতৃজগত পত্রিকায় সফল ভাবে নিষ্ঠার সাথে কাজ করার জন্য এ বিশেষ সম্মাননা স্মারক পান এ,জেড,এম,ওবায়দুর রহমান।
এ, জেড, এম, ওবায়দুর রহমানকে এ বিশেষ সম্মাননা স্বারক তুলে দেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান।খান সেলিম রহমান বলেন, “ওবায়দুর রহমান আমাদের সাংবাদিক সমাজের গর্ব।সে দৈনিক মাতৃজগত ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবকে এগিয়ে নিতে নিঃস্বার্থ ভাবে অবিরাম কাজ করে যাচ্ছে।তাই এ পুরষ্কার তার জন্য প্রাপ্য।
সেই সাথে এ,জেড,এম,ওবায়দুর রহমান এর ভবিষ্যত কার্যক্রম যাতে উজ্জ্বল হয় সে বিষয়ে খান সেলিম রহমান তার ভবিষ্যত এর জন্য দোয়া ও শুভকামনা জানায়।
ওবায়দুর রহমান এ বিশেষ সম্মাননা স্বারক পেয়ে নিজেকে ধন্য মনে করেছে এবং তিনি বলেছেন,আমি যে ভাবে দৈনিক মাতৃজগত ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সাথে ছিলাম আর নিঃস্বার্থ ভাবে কাজ করে গেছি ভবিষ্যতে আল্লাহর রহমতে আরও ভালো কাজ করে যাবো ইনশাআল্লাহ।