
Daily World Desk: রাতারাতি খবর রটে যায়, ভারতের কোচের পদে আবেদন করেছিলেন বার্সেলোনা ও স্পেনের কিংবদন্তি জাভি হার্নান্দেজ। কিন্তু অত্যন্ত ব্যয়বহুল বিবেচনায় নাকি সেই আবেদন খারিজ করে দিয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
এমন খবরে শুধু ভারতীয় ফুটবলে নয়, বিশ্ব ফুটবলেও আচমকা শোরগোল পড়ে গিয়েছিল। কিন্তু সত্যিই কি তাই? জানা যাচ্ছে, ভুয়া ইমেইল পেয়েছে ভারতীয় ফেডারেশন।
এর আগে ভারতীয় দলের ফুটবল ডিরেক্টর সুব্রত পাল বলেছিলেন, “প্রার্থীদের তালিকায় জাভির নামও ছিল। আবেদনটি এআইএফএফ-কে ইমেইল করা হয়েছিল।” ওই প্রতিবেদনে একথাও বলা হয়, জাভি তার নিজের ইমেইল আইডি থেকে আবেদনটি পাঠিয়েছিলেন।
কিন্তু অন্যান্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনের মতো, তার যোগাযোগ নম্বরের জায়গাটি খালি ছিল। পরে টেকনিক্যাল কমিটির এক সদস্য বলেছিলেন, ‘জাভি আগ্রহ প্রকাশ করেছিলেন। হয়তো তাকে রাজিও করানো যেত। কিন্তু তাকে জাতীয় দলের কোচ করে আনতে যে খরচ হবে, তা সামলানো কঠিন।’
যদিও বাস্তব ছবিটা অন্য। এখন জানা যাচ্ছে, জাভি আদৌ আবেদনই করেননি। তারা জানাম ভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে জাভির কোনও কথাই হয়নি।’ তাহলে এই গণ্ডগোলের সূত্রপাত কোথা থেকে? জানা যাচ্ছে, জাভির নাম করে ফেডারেশনকে বোকা বানাতে ‘ভুয়া’ মেইল পাঠানো হয়েছে।
Source : Daily World