1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
মহাস্থান বগুড়ায় আবাম আলোকিত সংগঠন সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত - dailyworld
১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| সকাল ১০:৩১|
শিরোনামঃ
হোটেল সোনারগাঁওয়ে বসছে ‘দুবাই সিটি বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’ হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা

মহাস্থান বগুড়ায় আবাম আলোকিত সংগঠন সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮০ Time View

নিজস্ব প্রতিবেদন : ৬ই সেপ্টেম্বর ২০২৫ শনিবার মহাস্থান মহীসওয়ার ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হলো আবাম ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত আবাম আলোকিত সংগঠন সম্মাননা-২০২৫। সামাজিক সংগঠনগুলোর কাজকে উৎসাহিত ও স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার সংগঠন প্রতিনিধিরা অংশ নেন। সমাজকল্যাণে অসামান্য অবদান রাখায় বন্ধু যুব উন্নয়ন ক্লাব, মুশরত গোড়গ্রাম (কাচারী পাড়া), নীলফামারী সদর, নীলফামারী-কে এবারের সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা স্মারক তুলে দেন আবাম ফাউন্ডেশন বাংলাদেশ-এর সভাপতি সামসুল আলম খান মুরাদ। বন্ধু যুব উন্নয়ন ক্লাবের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন সংগঠনের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক ও জলঢাকা প্রতিনিধি মো. খায়রুল ইসলাম।

বক্তারা বলেন, সামাজিক উন্নয়ন, যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করা এবং স্থানীয় পর্যায়ে সেবামূলক কাজের মাধ্যমে যে পরিবর্তন আনা সম্ভব, এ সম্মাননা তা আরও গতিশীল করবে। তারা বিশ্বাস করেন, এই স্বীকৃতি ভবিষ্যতে সামাজিক সংগঠনগুলোকে আরও এগিয়ে যেতে প্রেরণা জোগাবে।

শেষে আয়োজকদের পক্ষ থেকে সমাজকল্যাণমূলক কাজে যুক্ত সকল সংগঠনের প্রতি শুভকামনা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026