1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ১২৩ জন বাংলাদেশী ফেরত - dailyworld
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৬:৫৭|
শিরোনামঃ
নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা উজ্জ্বল-লিপু প্যানেলের প্রার্থী চিত্রনায়ক সোহেল রানা, আগামীকাল থেকে পুরোদমে নামছে নির্বাচনী প্রচারণায় বাংলা চলচ্চিত্রের সুদিন ফেরাতে নির্বাচনী মাঠে জাতীয় বীর চিত্রনায়ক সোহেল রানা “অন্য মনের সনে” কলমে:মোঃ শিবলী নোমান প্রচুর পাগলামি কলমে-শুভায়ন দে

মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ১২৩ জন বাংলাদেশী ফেরত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৫১২ Time View

Daily World Desk:মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে সম্প্রতি মোট ১৯৮ জন বিদেশি নাগরিকের প্রবেশ প্রত্যাখ্যান করে ফেরত পাঠানো হয়েছে। যাদের মধ্যে ১২৩ জনই বাংলাদেশি।
শুক্রবার সকালে এক প্রতিবেদনে দেশটির গণমাধ্যম মালয় মেইল জানিয়েছে, অভিবাসন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তাদের মালয়েশিয়ায় প্রবেশ করতে দেওয়া হয়নি। তা, ছাড়া পর্যাপ্ত তহবিল না থাকা, আবাসনের বুকিং না থাকা এবং ভ্রমণের উদ্দেশ্য অস্পষ্ট থাকাকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, প্রবেশ প্রত্যাখ্যান হওয়া মোট ১৯৮ জন বিদেশি নাগরিকের মধ্যে ১২৮ জনকে টার্মিনাল ১ থেকে আটক করা হয়। এদের মধ্যে ১২৩ জন বাংলাদেশি, ২ জন পাকিস্তানি, ২ জন ইন্দোনেশিয়ান এবং ১ জন সিরীয় নাগরিক। অন্যদিকে, টার্মিনাল ২ থেকে আটক করা হয়েছে বাকি ৭০ জনকে। এর মধ্যে ৫১ জন ইন্দোনেশিয়ান, ১৩ জন ভারতীয়, ৪ জন পাকিস্তানি এবং ২ জন ভিয়েতনামের নাগরিক।

মালয়েশিয়ান সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)-এর মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ শুহেইলি মোহাম্মদ জাইন জানিয়েছেন, যাদের প্রবেশ প্রত্যাখ্যান করা হয়েছে, তাদের নট টু ল্যান্ড (NTL) পদ্ধতির অধীনে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোই তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার কাজ করবে।

তিনি আরও জানান, বেশ কয়েকজন আটককৃতের ফোনে একেপিএস কর্মকর্তাদের ছবি পাওয়া গেছে, যা সিন্ডিকেটে জড়িত থাকার ইঙ্গিত দিচ্ছে। ধারণা করা হচ্ছে, এই ছবিগুলো আইন প্রয়োগকারী সংস্থার নজর এড়াতে সহায়তা করার জন্য ব্যবহৃত হচ্ছিল।

Source : Daily World

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026