1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
রাশিয়ার নতুন নিয়ম - dailyworld
২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১২:০৫|
শিরোনামঃ
দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স এওয়ার্ড ২০২৬ এ আজীবন সম্মাননা পাচ্ছেন বাউল কিং কাজল দেওয়ান ও বাউল সম্রাজ্ঞী আলেয়া বেগম দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স এওয়ার্ড ২০২৬ এ আজীবন সম্মাননা পাচ্ছেন বাউল কিং কাজল দেওয়ান ও বাউল সম্রাজ্ঞী আলেয়া বেগম দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ এ সেরা বাউল শিল্পী হিসেবে মনোনীত নয়ন শেখ ও দিনা মন্ডল হোটেল সোনারগাঁওয়ে বসছে ‘দুবাই সিটি বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’ হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

রাশিয়ার নতুন নিয়ম

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৬৪৯ Time View

Daily World Desk: এক দশকের বেশি সময় পর উত্তর কোরিয়ার সঙ্গে যাত্রীবাহী বিমান চালুর ঘোষণা দিয়েছে রাশিয়া। স্থানীয় সময় রোববার রাশিয়ার রাজধানী মস্কো থেকে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের উদ্দেশে প্রথম যাত্রীবাহী রুশ ফ্লাইটের যাত্রা শুরুর কথা রয়েছে।
তারা জানান, রোববার মস্কো থেকে পিয়ংইয়ংয়ের উদ্দেশ্যে সরাসরি যাত্রীবাহী ফ্লাইটের যাত্রা শুরু হবে। প্রথম ফ্লাইটটি মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় উড্ডয়ন করবে বলে বিমানবন্দরের সময়সূচিতে বলা হয়েছে।

২০২২ সালের ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা শুরুর পর সাবেক কমিউনিস্ট ব্লকের এই দুই মিত্র নিজেদের সম্পর্ক জোরদারে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। রুশ বিমান চলাচল খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্লগের তথ্য অনুযায়ী, ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ের পর এবারই প্রথম মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে নিয়মিত ফ্লাইট চালু হচ্ছে।

এর আগে, গত জুনে মস্কো-পিয়ংইয়ংয়ের মাঝে পুনরায় যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। ট্রেনযোগে মস্কো থেকে পিয়ংইয়ংয়ে পৌঁছাতে সময় লাগবে ১০ দিন।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আরআইএ বলেছে, প্রায় আট ঘণ্টার ওই ফ্লাইটটি বোয়িং ৭৭৭-২০০ইআর মডেলের একটি উড়োজাহাজ দিয়ে পরিচালিত হবে। এই উড়োজাহাজে ৪৪০ জন যাত্রী ধারণের ক্ষমতা রয়েছে।

টিকিটের মূল্য শুরু হয়েছে ৪৪ হাজার ৭০০ রুবল (৫৬৩ মার্কিন ডলার) থেকে এবং প্রথম ফ্লাইটের সব টিকিট দ্রুত বিক্রি হয়ে গেছে। রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াটসিয়া নর্ডউইন্ড এয়ারলাইন্সকে মস্কো ও পিয়ংইয়ংয়ের মাঝে সপ্তাহে দুবার ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

তবে দেশটির পরিবহন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থিতিশীল চাহিদা গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিকভাবে মাসে একবার ফ্লাইট পরিচালনা করা হবে। রাশিয়া ও উত্তর কোরিয়ার মাঝে এখন পর্যন্ত কেবল সরাসরি বিমান যোগাযোগ ছিল উত্তর কোরিয়ার বিমান সংস্থা এয়ার কোরিয়োর। ভ্লাদিভস্তকগামী এই বিমান সংস্থা সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করে।

উত্তর কোরিয়ার বিরুদ্ধে ইউক্রেন ও এর পশ্চিমা মিত্ররা রাশিয়ায় গোলাবারুদ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ করেছে। তবে মস্কো ও পিয়ংইয়ং এসব অভিযোগ অস্বীকার করেছে।

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানে সহায়তার লক্ষ্যে ১০ হাজারের বেশি সৈন্য ও বিপুল পরিমাণ অস্ত্র পাঠিয়েছে পিয়ংইয়ং। চলতি মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, ইউক্রেন সঙ্কটের সমাধানে রাশিয়ার নেওয়া প্রচেষ্টায় উত্তর কোরিয়া শর্তহীনভাবে সমর্থনের জন্য প্রস্তুত রয়েছে।

Source : Daily World

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026