1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
স্টারলিংক বিশ্বব্যাপী বড় ধরনের বিভ্রাটের মুখে - dailyworld
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ৪:৩৮|
শিরোনামঃ
হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা উজ্জ্বল-লিপু প্যানেলের প্রার্থী চিত্রনায়ক সোহেল রানা, আগামীকাল থেকে পুরোদমে নামছে নির্বাচনী প্রচারণায়

স্টারলিংক বিশ্বব্যাপী বড় ধরনের বিভ্রাটের মুখে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৪৭৭ Time View

Daily World Desk:ইলন মাস্কের স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক বিশ্বব্যাপী বড় ধরনের বিভ্রাটের মুখে পড়েছে। এতে করে বিশ্বের লাখো ব্যবহারকারী একসঙ্গে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে যান। প্রায় আড়াই ঘণ্টা তারা ইন্টারনেটবিচ্ছিন্ন ছিলেন। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে স্টারলিংকের স্বত্বাধিকারী ইলন মাস্ক।

বৃহস্পতিবার (২৫ জুলাই) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৩টা (বাংলাদেশ সময় রাত ১টা) থেকে বিভ্রাট শুরু হয় বলে জানিয়েছে আউটেজ-ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর।

স্টারলিংকের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলস জানান, বিভ্রাটটি প্রায় দুই ঘণ্টা ৩০ মিনিট স্থায়ী হয় এবং বিশ্বের ১৪০টিরও বেশি দেশ ও অঞ্চলের অন্তত ৬০ লাখ ব্যবহারকারী এতে ক্ষতিগ্রস্ত হন।

তিনি বলেন, “স্টারলিংকের মূল নেটওয়ার্ক পরিচালনায় প্রয়োজনীয় কিছু অভ্যন্তরীণ সফটওয়্যারে ত্রুটি ছিল, যার কারণেই এই বিভ্রাট দেখা দেয়। আমরা এই সাময়িক সমস্যার জন্য দুঃখিত। স্টারলিংক সবসময় নির্ভরযোগ্য নেটওয়ার্ক সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ।”

স্টারলিংকের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে এক পোস্টে বলা হয়, “স্টারলিংক বর্তমানে একটি নেটওয়ার্ক বিভ্রাটের মধ্যে রয়েছে এবং আমরা সক্রিয়ভাবে সমাধান করার চেষ্টা করছি। আমরা আপনার ধৈর্যের প্রশংসা করি, এই সমস্যাটি সমাধান হয়ে গেলে আমরা একটি আপডেট আপনাদের জানাবো।”

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ইলন মাস্ক লেখেন, “এই বিভ্রাটের জন্য দুঃখিত। স্পেসএক্স এর মূল কারণ খুঁজে বের করে তা চিরতরে সমাধান করবে।”

Source : Daily World

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026