1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
স্বাস্থ্যগত জটিলতায় পদত্যাগ করলেন ভারতের উপ – রাষ্ট্রপতি - dailyworld
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| ভোর ৫:৫৬|
শিরোনামঃ
হোটেল সোনারগাঁওয়ে বসছে ‘দুবাই সিটি বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’ হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা

স্বাস্থ্যগত জটিলতায় পদত্যাগ করলেন ভারতের উপ – রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৪৫২ Time View

Daily World Desk: ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন। মূলত তিনি তার স্বাস্থ্যগত জটিলতার কারণ দেখিয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। গতকাল সোমবার (২১ জুলাই) দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো এক চিঠিতে তার পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর করার অনুরোধ জানানো হয়েছে। পদত্যাগপত্রে ধনখড় লিখেছেন, আমি স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেওয়া ও চিকিৎসকের পরামর্শ মেনে চলার জন্য ভারতের উপ-রাষ্ট্রপতির পদ থেকে সংবিধানের ৬৭(ক)  অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগ করছি। আমার এই পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

চিঠিতে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, ‘আমার মেয়াদকালে আপনার অবিচল সহানুভূতি ও হৃদ্যতাপূর্ণ কর্মসম্পর্কের জন্য আন্তরিক ধন্যবাদ।’ তিনি লিখেছেন, ‘আমি ভারতের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রীর সহযোগিতা ও সমর্থন অমূল্য ছি। এই দায়িত্ব পালনকালে আমি অনেক কিছু শিখেছি

উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, এই গুরুত্বপূর্ণ সময়ে ভারতের অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি এবং অভূতপূর্ব সূচকীয় উন্নয়ন প্রত্যক্ষ করা এবং তাতে অংশগ্রহণ করাটা সৌভাগ্য এবং তৃপ্তির বিষয়। দেশের ও জাতির ইতিহাসের এই পরিবর্তনের সময় আমি দেশের সেবা করতে পেরে সম্মানিত বোধ করছি। এই পদ ত্যাগ করার সঙ্গেই ভারতের বিশ্বব্যাপী উত্থান এবং অসাধারণ সাফল্যে আমি গর্বিত ও দেশের উজ্জ্বল ভবিষ্যতের প্রতি অটল আস্থা রাখছি।

উল্লেখ্য, ১৯৮৯ সালে রাজস্থানের ঝুনঝুনু সংসদীয় আসন থেকে নবম লোকসভায় নির্বাচিত হন তিনি। ১৯৯০ সালে কেন্দ্রীয় সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী নিযুক্ত হন। ১৯৯৩-১৯৯৮ সালে আজমির জেলার কিষাণগড় নির্বাচনী এলাকা থেকে রাজস্থান বিধানসভায় নির্বাচিত হন।

লোকসভা এবং রাজস্থান বিধানসভার গুরুত্বপূর্ণ কমিটির সদস্য, কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে ইউরোপীয় সংসদে একটি সংসদীয় দলের উপনেতার দায়িত্বেও ছিলেন জগদীপ ধনখড়। এরপর ২০১৯ সালের ৩০ জুলাই থেকে ২০২২ সালের ১৮ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন।

সূত্র : Daily World

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026