
Daily World Desk:Daily World ও Daily Human Rights পত্রিকার আনুষ্ঠানিক ভাবে মুখ্য সম্পাদক নির্বাচিত হলেন যুব সমাজের গর্ব অসহায় মানুষের বন্ধু দ্বীপ্তমান গ্রুপ এর চেয়ারম্যান আব্দুল মোমিন।
আজ ২১ ডিসেম্বর রোজ রবিবার এ বিষয়টি নিশ্চিত করেন Daily World ও Daily Human Rights পত্রিকার সম্পাদক ও প্রকাশক লেখক ইমরান খান।সেই সাথে লেখক ইমরান খান আব্দুল মোমিন এর মত একজন জনপ্রিয় মানবাধিকার নেতা ও দেশ ও জনতার সেবক কে তার পত্রিকার মুখ্য সম্পাদক হিসেবে পেয়ে নিজেকে অনেক বেশি ধন্য মনে করছে।
লেখক ইমরান খান আব্দুল মোমিন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার আজকে এ পর্যায়ে আসার পিছনে যার মুখ্য ভূমিকা ও সাপোর্ট সবসময় ছিল তিনি হলেন আব্দুল মোমিন।আর তার মত একজন আস্থা
ভাজন ও কর্মীবান্ধব সফল মানুষকে আমার পত্রিকার মুখ্য সম্পাদক হিসেবে পেয়ে আমি আনন্দিত।কারণ তিনি বলেন,আমার পত্রিকার পাশে শুরু থেকে যে মানুষটা নিঃস্বার্থ ভাবে সহযোগিতা করে যাচ্ছে তার নাম আব্দুল মোমিন।
আব্দুল মোমিন হলেন, দ্বীপ্তমান গ্রুপ এর চেয়ারম্যান। দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থা, দ্বীপ্তমান মানব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থা, দ্বীপ্তমান নারী কল্যাণ সংস্থা সহ সরকারি, বেসরকারি, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের মুখ্য পরিচালক ও নীলফামারী জেলা নাসিব এর সফল সভাপতি।যার অবদান বাংলাদেশ এর জনতা কখনো ভূলতে পারবে না।
আব্দুল মোমিন Daily World ও Daily Human Rights পত্রিকার মুখ্য সম্পাদক নির্বাচিত হওয়ায় Daily World ও Daily Human Rights পত্রিকার সম্পাদক ও প্রকাশক লেখক ইমরান খান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।সেই সাথে জানান,আমি যেভাবে লেখক ইমরান খান এর পাশে শুরু থেকে ছিলাম তেমনি ভাবে তার পত্রিকা সহ তার প্রতিষ্ঠিত সকল সংগঠনের পাশে সবসময় থাকবো ইনশাআল্লাহ।