
কবিতা :মোরা দুর্জয়,
মোদের নেই কোনো ভয়।
মোরা মুক্তি কামী বিপ্লবী বিশ্ব জনতা
আজি ছিনিয়ে আনবো নিশ্চয়।
এ সুধাময় বসুধা বক্ষে
সত্যের আলোক বার্তায়
আলোকিত মানবতার মহা সত্যিক বিজয়।
মোদের বিপ্লবী আভায়
কাঁপবে আছে যত
ধরনীর পুরে জালিমের রিদয়।
আকাশে – বাতাসে, জমিনে ভূবনে,
বিশ্বের সর্ব স্থানে পাবেনা কভু ঠায়।
জালিমের জুলুমতার জাঁতাকলে পিষ্ট
কোনো মহা অন্যায়।
সাম্যের হোমাগ্নিতে জাগ্রত মোরা
মানবতার মহান নেতা।
আজি সত্যের অনলে
জালিয়ে পুরিয়ে করে দেবো ছারখার
ধরণীর পুরে আছে যত অনিয়মের বার্তা।
প্রিতি প্রেমের পূর্ণ বাধনে করবো প্রতিষ্ঠা
এ বসুধা বক্ষে সত্যিক মানবতা।
রাক্ষুসে দানবের ন্যায়
এ ধরনীর পুরে চলবেনা আর কোনো বেটা।
দুর্নীতি, ঘুষ, রাহাজানি,
বিশ্বে আছে যত অনাচার
মোরা মুক্তি কামী বিপ্লবী বিশ্ব জনতা জানি।
কোনোটাই পাবে না ঠাই
সাম্যের আলোক বার্তা আজি
বিশ্ব ভূবনে উদিত হবে নিশ্চয়ই।
ধনী – গরীব, রাখাল, মাঝি, শ্রমিক, মজুর,
সর্ব নিপীড়িত জনতার কন্ঠে
উদিত হবে একটি কথা,
” মোরা পেয়েছি আজ সত্যিক মানবতা
এ সুধাময় বসুধা বক্ষে নেই
আর কোনো অনিয়মের বার্তা “।