
দেখেছো যা চোখে তুমি
ভিটা মাটি সাধের ভূমি
থাকবে সবই পরে,
ভাবছো বসে হাওয়ায় উড়ি
হাতে নিয়ে লাটাই ঘুড়ি
সূর্যোদয়ের ঘরে।
সুন্দর নারী সুন্দর বাড়ি
আছে তোমার সুন্দর গাড়ি
যাবে কি সব সাথে,
কীসের তরে জগৎ মাঝে
আছো তুমি রঙ্গ সাঁজে
কি লাভ হবে তাতে!
পাখি যখন উড়াল দিবে
দেহ টাকে কাঁধে নিবে
চাইবে না কেউ পিছে,
সময় থাকতে পথটি ধরো
সুষ্ঠু পথের সন্ধান করো
বলোনা আর মিছে।
যেথায় থেকে আসলে ভবে
সেথায় আবার যেতে হবে
রাখিস ওরে মনে,
স্বার্থের জন্য চিত্র এঁকে
হবে কি লাভ গেলে রেখে
বৈচিত্র এই বনে।