
কবিতা:নষ্ট পৃথিবী আজ
অনিয়মের রেখায় পূর্ণ সমাজ।
জাতির কণ্ঠে আর উদিত হয় না ভালো কাজ
হাহাকার বেদনা বেদুর রিদয়ে ফকির মিসকিন
কাঁটায় আত্ম জীবন সকাল সন্ধা সাজ।
অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠানে হিংস্র
রাক্ষুসে হায়না করে সর্ব সময় রাজ।
অভাগার মত প্রান নিয়ে আজ
এ বসুধা বক্ষে নিরীহ অবুঝ
সহস্র মানব করিতেছে বাস।
আশার মিনারে লেগেছে তালা
এ বিশ্ব ভূবনে নেই কোনো সমতা।
শুনে রাখো ওহে বিদ্রোহী জনতা
এ সমাজে পুরে নয় কিছু ভালা
আকাশে বাতাসে আজ অনিয়মের ভেঙে দেয় জাঁতা। সুষ্ঠু সমাজটাকে কে ধ্বংস করে সর্বদা
তাহার আছে যত আস্তানা
সেথায় বিপ্লবী হাওয়ায় আগুন জ্বালা।
মানবীয় সুশীল ধারায় কররে প্রতিষ্ঠা
ধনী গরীব অভাবী দিন খাটা
অজস্র নিপিড়ীত মানবের
প্রিতি প্রেমের পূর্ণ বাধনে বাধা
মহা উজ্জ্বল আলোক বার্তায় আলোকিত মানবতা। সর্গের সুখে বাহিতো করে এ অভাগা
সুধাময়ী বিশ্ব বসূধা।