
কবিতা: আজ কী ভুলে গেছো ওহে বাঙালি জাতি
কে বঙ্গজ কাননের মহা বিদ্রোহী কবি।
কে দিয়েছে সর্ব অত্যাচারীর লৌহ কপাট ভাঙ্গি
বিশ্ব বাসীকে উপহার মানবতার অমর বাণী।
ওহে বিদ্রোহী বাঙালি জানো কী?
না জানলে শুনে রাখো আমার এ উজ্জ্বল বক্তব্য খানি।
আজ ২৯ আগস্ট বাংলার মহা কবি
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী।
শুনে রাখো ওহে মুক্তি কামী বিদ্রোহী বাঙালি জনগণ
নজরুল নয় কোনো স্তবদ্ব নাম
বিশ্ব ভূবনের মহা কৃতি সন্তান।
তাহারী পরশে আজ সর্ব অনিয়মের বিরুদ্ধে
মহা প্রতিবাদী রেখা বাঙালির রিদয়ে জাগে।
উদিত কন্ঠে নির্ভয়ে বাঙালি মুখ ফুটে
দুটি সত্য কথা বলতে পারে।
অন্যায়ের বিষাক্ত কালো হাত ভেঙে
চুরমার করে দিতে সাহস পায় রিদয়ের মন্দিরে।
বাংলার আকাশে বাতাসে জমিনে ভূবনে
সত্যের বহ্নি শিখা ভাসে।
আজ এ ২৯ আগস্টে মোরা বিদ্রোহী বাঙালি জাতি কাজী নজরুল ইসলামের সমাধিতে
জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
অফুরন্ত ভালো বাসার আলোকে উদিত করি
বঙ্গজ কাননে আকাশে বাতাসে একটি মহা বাণী
বাঙালির জাতীয় কবি
নজরুলের জয় ধ্বণি।