1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
নীলফামারীতে নতুন কুঁড়ি স্পোর্টস: তৃণমূল থেকে উঠবে আগামীর ক্রীড়াবিদ - dailyworld
২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১২:৪৯|
শিরোনামঃ
দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স এওয়ার্ড ২০২৬ এ আজীবন সম্মাননা পাচ্ছেন বাউল কিং কাজল দেওয়ান ও বাউল সম্রাজ্ঞী আলেয়া বেগম দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স এওয়ার্ড ২০২৬ এ আজীবন সম্মাননা পাচ্ছেন বাউল কিং কাজল দেওয়ান ও বাউল সম্রাজ্ঞী আলেয়া বেগম দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ এ সেরা বাউল শিল্পী হিসেবে মনোনীত নয়ন শেখ ও দিনা মন্ডল হোটেল সোনারগাঁওয়ে বসছে ‘দুবাই সিটি বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’ হাজীগঞ্জে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ওয়াজ মাহফিল ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

নীলফামারীতে নতুন কুঁড়ি স্পোর্টস: তৃণমূল থেকে উঠবে আগামীর ক্রীড়াবিদ

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৪৪৫ Time View

তৃণমূল পর্যায়ের শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে নীলফামারী জেলায় শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে এ উদ্যোগ পরিচালিত হচ্ছে।

আগামী ২৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনলাইনে নিবন্ধন করা যাবে। https://notunkurisports.gov.bd⁠ নিবন্ধন সম্পন্ন করে ২৫–২৭ এপ্রিল উপজেলা পর্যায়ের বাছাইপর্বে অংশ নিতে হবে। সেখান থেকে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে ২ মে থেকে শুরু হবে জেলা পর্যায়ের প্রতিযোগিতা। ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে জেলার সদর, ডিমলা, ডোমার, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলা থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হবে। প্রতিযোগিতা চার ধাপে—উপজেলা, জেলা, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে, চূড়ান্ত পর্ব ঢাকায় আয়োজন করা হবে। ফুটবল, টি-১০ ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট ও সাঁতারসহ আটটি ইভেন্টে ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। তবে একজন সর্বোচ্চ দুটি ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পাবে। অংশগ্রহণের জন্য জন্ম তারিখ ২ মে ২০১২ থেকে ২ মে ২০১৪ এর মধ্যে হতে হবে। নিবন্ধনের সময় অনলাইন জন্মনিবন্ধন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র ও অভিভাবকের সম্মতিপত্র জমা দিতে হবে।

বিজয়ীদের জন্য সনদপত্র, মেডেল ও ট্রফির পাশাপাশি বিকেএসপিতে ভর্তির অগ্রাধিকার ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের সুযোগ রাখা হয়েছে, যা ভবিষ্যৎ পেশাদার ক্রীড়াজীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026