1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
ফিলিস্তিনের পক্ষ নিলো ২ দেশ - dailyworld
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৮:০৭|
শিরোনামঃ
নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা উজ্জ্বল-লিপু প্যানেলের প্রার্থী চিত্রনায়ক সোহেল রানা, আগামীকাল থেকে পুরোদমে নামছে নির্বাচনী প্রচারণায় বাংলা চলচ্চিত্রের সুদিন ফেরাতে নির্বাচনী মাঠে জাতীয় বীর চিত্রনায়ক সোহেল রানা “অন্য মনের সনে” কলমে:মোঃ শিবলী নোমান প্রচুর পাগলামি কলমে-শুভায়ন দে

ফিলিস্তিনের পক্ষ নিলো ২ দেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৭৮০ Time View

Daily World Desk: যুক্তরাজ্য ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে থাকলেও, বর্তমানে গাজায় মানবিক দুর্ভোগ লাঘব এবং ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি অর্জনকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ মন্ত্রিসভার একজন সদস্য।

আজ শুক্রবার (২৫ জুলাই) ব্রিটিশ বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী পিটার কাইল স্কাই নিউজকে বলেন, ‘আমরা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা চাই, আমরা সেটি কামনা করি। তবে আমরা নিশ্চিত করতে চাই, একটি দীর্ঘমেয়াদি রাজনৈতিক সমাধানের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি হোক।’ খবর আল আরাবিয়ার।

তিনি আরও বলেন, ‘কিন্তু বর্তমানে আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত গাজার জনগণের ওপর চরম ও অনাহুত দুর্ভোগ লাঘব করা। সেটিই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।’

এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দেন, ফ্রান্স সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। এই ঘোষণার পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ফিলিস্তিনিদের রাষ্ট্র পাওয়া একটি অপরিবর্তনীয় অধিকার, এবং তিনি দ্বি-রাষ্ট্র সমাধানের লক্ষ্যে যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেন।

অস্ট্রেলিয়া সফরকালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি গাজায় চলমান পরিস্থিতিকে ‘অপমানজনক ও অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেন এবং যুদ্ধবিরতির আহ্বান জানান।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, অনাহারে ইতোমধ্যে একশোরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই সাম্প্রতিক সপ্তাহগুলোতে মারা গেছেন।

মানবাধিকার সংস্থাগুলো বলেছে, যখন খাদ্য ও অন্যান্য জরুরি সহায়তা গাজার বাইরেই পড়ে আছে, তখন ভেতরে ব্যাপকভাবে অনাহার ছড়িয়ে পড়ছে।

Source : Daily World

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026