
ভালোবাসা সেই সূর্যটি
যখন উদিত হবে।
সূর্যটি তখন হৃদয় মাঝে
আলো ছড়িয়ে দিবে।
ভালোবাসার শীতল ছায়া
মনে বয়ে যাবে।
প্রশান্তির এক ছোঁয়া যেন
মন খুঁজে পাবে।
প্রশান্তি মনে ভালোবাসার
অনুভূতি জাগে।
ভালোবাসার নিলুয়া বাতাস
মনের মধ্যে লাগে।
সে বাতাসে ভালোবাসার
সুবাস পাওয়া যায়।
সেই সুবাসে মন তখন
ভালোবাসা চায়।
ভালোবাসার মন যখন
সুবাসিত হবে।
সেই মনে ভালোবাসার
ফুল ফোটে রবে।
ভালোবাসার গোলাপ ফুল
যখন ফোটে মনে।
সেই সুবাসে ভাব জমে
অন্য মনের সনে।