
প্রচুর পাগলামিই আসলে পরম প্রজ্ঞা
অন্তর্দৃষ্টিসম্পন্ন চোখের কাছে;
আবার অনেক সুবুদ্ধিও চরম পাগলামি।
এক্ষেত্রেও—অন্য সবকিছুর মতোই—
সংখ্যাগরিষ্ঠের মতই শেষ পর্যন্ত জয়ী হয়।
সম্মতি দাও, তবেই তুমি সুস্থ-স্বাভাবিক;
দ্বিমত পোষণ করো—অমনি তুমি বিপজ্জনক,
আর তখন তোমাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।
©Suvayan Dey