
কবিতা
স্বপ্ন তোমার পূর্ণ হলো
আমার স্বপ্ন বাকী,
ছোট্ট একটা বাড়ির স্বপ্ন
হৃদয় মাঝে আঁকি।
সবুজে ঘেরা সেই বাড়িতে
বইবে দক্ষিণ হাওয়া,
হতাশা ভুলে বলবো খুলে
মনের যতো চাওয়া।
মুয়াজ্জিনের আযান শুনে
ভাঙ্গবে ভোরের ঘুম,
খোদার হুকুম পালন করতে
পড়বে সেথায় ধুম।
কেউ জানিনা কখন যে ভাই
আসবে মৃত্যুর খবর,
খোদার হুকুম পালন করলে
সুখের হবে কবর।