
কবিতা :এই জগতে হায় সেই বেশি চায়
ভুরি ভুরি যার আছে ,
আশা নিয়েই বাঁচে তবে এ দুনিয়ায়
সবাই সবার মাঝে।
আশা মোদের বেঁচে থাকার চাবি
তাইতো পাবার আশে থাকি,
জীবন মানে ভালো র তরে হাঁটি
সঠিক চলার ছবি আঁকি।
পৌঁছে যাবে আপন লক্ষ্যের প্রতি
সঠিক কল্পনায় ভর দিয়ে,
নিরাশ নাহি হয়ে হও আগুয়ান
এগিয়ে চলার দীক্ষা নিয়ে।
আশা মোদের জীবন বাঁচায় সদা
সঠিক এগিয়ে যাবার তরে,
ফুরিয়ে গেলে আপন আশা ভবে
সব হারিয়ে যাবে ওপারে।