
Daily World Desk: বেশি সময় ধরে প্রধাণমন্ত্রীর তালিকায় নরেন্দ্র মোদি। তথ্য সূত্রে জানা যায় দীর্ঘতম সময় ধরে প্রধানমন্ত্রী থাকার তালিকায় আপাতত তিনি দ্বিতীয় স্থানে। প্রধানমন্ত্রী হিসাবে একটানা ৪০৭৮ দিন দায়িত্ব পালন করেছেন মোদি।
স্বাধীনতার পর থেকে ১৯৬৪ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। একটানা ১৬ বছর ২৮৬ দিন প্রধানমন্ত্রী ছিলেন তিনি। নেহরুর পর দীর্ঘতম প্রধানমন্ত্রী থাকার নজির রয়েছে ইন্দিরা গান্ধীর। প্রথম দফায় তিনি ১১ বছর ৫৯ দিন প্রধানমন্ত্রী ছিলেন। পরে ১৯৮০ সালের নির্বাচনে জিতে আরও ৪ বছর ২৯১ তিনি ছিলেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, নরেন্দ্র মোদি ২০১৪ থেকে প্রধানমন্ত্রী পদে রয়েছেন। ১১ বছর ৬০ দিন ধরে তিনি সরকারপ্রধানের পদ সামলাচ্ছেন
প্রধানমন্ত্রী হিসাবে ইতিমধ্যেই একাধিক নজির গড়েছেন নরেন্দ্র মোদি। ভারতের স্বাধীনতার পর জন্মগ্রহণ করা প্রথম প্রধানমন্ত্রী তিনি। প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী হিসাবে সবচেয়ে বেশি সময় ধরে সরকারপ্রধানের পদে থাকার রেকর্ডটিও তার।
Source : Daily World