1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailyworld@gmail.com : dailyworld :
ইচ্ছে বিলাস লেখক কাশফিয়া ইসলাম - dailyworld
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৪:২৯|
শিরোনামঃ
নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন Kaberul Islam Liton Expresses Interest in Serving as Chief Advisor of Nilphamari Sadar Welfare Foundation to Help Build a Better Nilphamari নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার চলচ্চিত্রের স্বার্থে অভিজ্ঞতার আলো নিয়ে মাঠে জাতীয় বীর চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা উজ্জ্বল-লিপু প্যানেলের প্রার্থী চিত্রনায়ক সোহেল রানা, আগামীকাল থেকে পুরোদমে নামছে নির্বাচনী প্রচারণায় বাংলা চলচ্চিত্রের সুদিন ফেরাতে নির্বাচনী মাঠে জাতীয় বীর চিত্রনায়ক সোহেল রানা “অন্য মনের সনে” কলমে:মোঃ শিবলী নোমান প্রচুর পাগলামি কলমে-শুভায়ন দে

ইচ্ছে বিলাস লেখক কাশফিয়া ইসলাম

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৮২২ Time View

 

আমার ইচ্ছে ভীষণ মন খুশিতে,
শুধু তোমার সাথে রাত নিশিতে,
বাড়ির আঙ্গিনাতে দাঁড়িয়ে থেকে
দেখবো দু’জন পূর্ণিমার ওই চাঁদ।

হবো জোৎস্না মেখে আপনাহারা,
কোলে মাথা রেখে গুণবো তারা,
আর সুখের’ই ছোঁয়ায় বাঁধন হারা
মনে আমার ভাঙবে খুশির বাঁধ।

তাই আমার ভীষণ ইচ্ছে মনে;
ওই শ্রবন মেঘের বাদল দিনে,
এই দু’জন মিলে আপন মনে –
মন খুশিতে বৃষ্টি জলে ভিজি।

কভু থাকবে নাকো লাজ ভীতি ভয়,
তখন উল্লাসে ক্ষণ হোক গীতি ময়-
মোরা দু’জন মিলে এ মনের চিলে –
একটা নতুন স্মৃতির ডাইরী সৃজি।

আর ওই বন-বনানী,পাহাড়,নদী,
মোরা ঘুরবো দু’জন নিরবধি,
সেথায় পান করে ওই সৃষ্টি সুধা-
দুজন উদাস হবো কল্পে মেতে।

ওই ভাবনা বিভোর নিবিড় ক্ষণে
আমি গান শুনিয়ে তোমার মনে-
সুখের দোল জাগাবো,সুখ কুড়াবো –
এই আমরা দু’জন পথে যেতে।

আজ ওই ইচ্ছে গুলো অগোছালো ,
সদায় রয় যে মনে এলোমেলো।
কভু তাহার পাইনা খোঁজে কুল,
বুঝিনি তা আসল না’কি ফাঁকী।

আর ওই ইচ্ছে কথা জাগলে মনে –
আমি রই যে বিভোর স্বপ্ন বুনে,
যেনো হারিয়ে যাই প্রতিক্ষণে –
ভাবনা মেখে ভিজাই দুটি আঁখি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026