
কবিতা :ছন্দরা এসে ছন্দ দেয়নি
শব্দ গুলো আসেনি ভেসে
কবি যেনো কেঁদে দিলেন
কবিতা লিখতে বসে।
গুনি জনদের সাড়া পায়নি
কি ভাবে ছন্দ এসে মেলে?
নৈপুণ্যেতা ছড়িয়ে পড়েনি
মিলবে কেমনে অংক কষে।
হাতের লেখা ভালো না
লাইন গেছে এঁকে বেঁকে
কবিতা লেখা ভালো হয়নি
এখন কি লিখব শেষে।
হাত পাখার বাতাস দুলিয়ে
চোখ ঝিমিয়ে পড়ে
বালিশে মাথা রেখেছি
বালিশ কি বলে?
ঘুমে যেনো চোখের পাতা
হঠাৎ করে নিলেন কেড়ে
চেয়ে থাকতে পারিনি আর
ঘুমের কথা মনে পড়ে।
নিরব নিস্তব্ধ সাঁড়া নেই কোন
ছন্দ এসে ছড়িয়ে পড়ে
ভালো লাগেনা লিখতে তখন
বালিশে মাথা রেখে।
#কপি সংরক্ষিত।